অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মাদনা নয়!ইউক্রেনজুড়ে এখন ফুটবল উন্মাদনা। ইউরোর মতো একটা টুর্নামেন্ট হচ্ছে ঘরের উঠোনে, দেশে উন্মাদনা হবে না! কিন্তু এটিকে ভালো চোখে দেখছেন না ইউক্রেনের সনাতন চার্চ কিয়েভ প্যাট্রিআর্চেটের প্রধান যাজক ফিলারেট। তিনি বলছেন, সুস্বাস্থ্যের জন্য খেলাধুলায় কোনো বাধা নেই ধর্মে। কিন্তু খেলাধুলা নিয়ে লাগাম ছাড়ানো উন্মাদনা কখনো সমর্থন করা যায় না। ‘এই লোকগুলোর চেহারাটা দেখুন একবার। এরা আর মানুষ নেই, মানুষের চেয়ে ওদের চেহারায় বানরের সঙ্গেই বেশি মিল। কারণ, তারা আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকা মানেই পতন। এ জন্যই ওরা মাতাল হয়ে মারপিট করে।’ বলেছেন তিনি। রয়টার্স। ছাত্র আমিরএখন তাঁর থাকার কথা ডেভ হোয়াটমোরের ক্লাসে। কিন্তু কৃতকর্মের ফল ভোগ করছেন মোহাম্মদ আমির। নিষিদ্ধ বাঁহাতি পেসারকে করতে হচ্ছে ড. মকবুল বাবরির ক্লাস। ভাবছেন, এই ভদ্রলোক আবার কে? ক্রিকেট কোচ যে নন, এটা নিশ্চিত। ক্রিকেটে ফিরবেন নিজেকে শুধরেই। শোধরানোর জন্যই যেতে হচ্ছে বাবরির ক্লাসে। বাবরি প্রখ্যাত ক্রীড়া মনোবিদ। প্রথম কাউন্সেলিং সেশন শেষে ছাত্রকে পছন্দও হয়েছে শিক্ষকের, আমির নাকি নিজেকে শোধরাতে উদগ্রীব। আমিরকে দিয়েই শুরু। তবে পিসিবি জানিয়েছে, ক্রমে বাবরির ক্লাসে যেতে হবে পাকিস্তানের সব ক্রিকেটারকেই। ওয়েবসাইট।‘কীর্তি’টেনিসে অবদানের জন্য তারকাদের নাম ওঠে ‘হল অব ফেম’-এ। সেখানে আদৌ তাঁর নাম উঠবে কি না কে জানে। তবে এরই মধ্যে ‘হল অব শেম’-এ নাম তুলে ফেললেন ডেভিড নালবান্ডিয়ান। কুইন্স ক্লাব টুর্নামেন্টের ফাইনালে খেলছিলেন মারিও চিলিচের সঙ্গে। প্রথম সেটটা জিতলেও দ্বিতীয় সেটে পিছিয়ে পড়েন। এমন সময় পয়েন্টে মিস করায় হঠাৎই মেজাজ হারিয়ে লাথি কষেন লাইন জাজের পাশে থাকা বিলবোর্ডে। বিলবোর্ড তো ভাঙলই, ভাঙা অংশে জখমও হলেন জাজ। এমন কাণ্ড ঘটানোয় টুর্নামেন্ট থেকে আর্জেন্টাইন এই খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে। অর্থদণ্ডও হতে পারে। লন্ডন পুলিশ তদন্তও শুরু করে দিয়েছে। এপি।