অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লু কোথায়?লু ভিনসেন্টকে মনে আছে? টেস্ট অভিষেকেই সেঞ্চুরির পর ক্যারিয়ারটাকে প্রত্যাশিত উচ্চতায় নিতে পারেননি। এখন বয়স ৩৩, কিন্তু নিউজিল্যান্ডের হয়ে শেষ টেস্ট খেলেছেন সেই ২০০৭ সালে! মনে থাকার কথা নয়, ভিনসেন্ট নিজেও জানেন। নিজেকে মনে করিয়ে দিচ্ছেন তাই নিজেই। একটি ওয়েবসাইট খুলেছেন বর্তমান ইংল্যান্ডপ্রবাসী ভিনসেন্ট, ‘লু কোথায়? (www.whereislou.co.uk)।’ইতিমধ্যেই ভিভ রিচার্ডস, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোদের সাক্ষাৎকার নিয়েছেন ওয়েবসাইটের জন্য। তবে ক্রিকেটের সেরা ‘পণ্য’কে ছাড়া কি পূর্ণতা পায় ওয়েবসাইট? ভিনসেন্ট তাই অপেক্ষায় আছেন শচীন টেন্ডুলকারের সাক্ষাৎকার নেওয়ার। শুধু এটুকুই নয়, শখের গায়ক ভিনসেন্ট একটা দ্বৈত গানও গাইতে চান টেন্ডুলকারের সঙ্গে।’ ওয়েবসাইট।আক্ষেপদল প্রত্যাশা ছাপিয়ে অনেক ভালো করছে, কোয়ার্টার ফাইনালও দৃষ্টিসীমায়, নতুন ইংল্যান্ড কোচ রয় হজসনের এখন সুসময়। ইংলিশ মিডিয়াও সমালোচনা ছেড়ে প্রশংসায় পঞ্চমুখ। হাওয়া অনুকূলে থাকতে থাকতে পাদপ্রদীপের আলোটা আরেকটু নিজের দিকে টেনে আনতে হয়! ব্ল্যাকবার্ন রোভার্সের কোচ ছিলেন ১৯৯৭-৯৮ মৌসুমে। বলেছেন, তখন নাকি জার্মানির কোচ হওয়ার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। তবে জার্মান-গ্রেট ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের বিরোধিতার কারণেই নাকি লোভনীয় চাকরিটা ফসকে যায়। হজসনের তথ্যমতে, ‘কাইজার’ ভিন দেশি কাউকে কোচ করার পক্ষপাতী ছিলেন না একেবারেই। তবে এত দিন কেন এ নিয়ে মুখ খোলেননি সেটা হজসন পরিষ্কার করে বলেননি। ওয়েবসাইট।