অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠোঁটের নজরদারিজোরে তো প্রশ্নই আসে না, বিড় বিড় করেও যে গালি দেবেন, সে উপায়ও নেই! জোয়াকিম লোয়ের ঠোঁটের গতিবিধির ওপর যে নজর রাখছেন এক জার্মান তরুণী। ওষ্ঠ-পঠনে বিশেষজ্ঞ ৩০ বছর বয়সী জুলিয়া প্রোবস্ট শুধু নজর রাখলেও সমস্যা ছিল না। মাঠে কে কী বলছে, তা তুলে দিচ্ছেন টুইটারে! এই কাজ করছেন ২০১০ বিশ্বকাপ থেকেই। ক্যামেরা জার্মান খেলোয়াড় বা কোচের ক্লোজ ধরলে টিভি দেখেই তিনি ঠোঁট পড়ে ফেলেন এবং কে কী বলল সেটি টুইট করেন। এরই মধ্যে ২০ হাজার অনুসারী পেয়ে যাওয়া প্রোবস্টের কথা শুনে জার্মান কোচ বলেছেন, এখন থেকে সাবধানে মুখ খুলবেন! এএফপি।মধুর বিড়ম্বনাব্যাপারটা অনেকটা এ রকম, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই! ২০০৪ ইউরোর মতো রূপকথার জন্ম দিয়ে গ্রিস যদি আবার ফাইনালে ওঠে, তবে ব্যাপারটা গিয়ান্নিস মানিয়াতিসকে ফেলে দেবে দ্বিধাদ্বন্দ্বে। এই গ্রিক ডিফেন্ডারের বিয়ে যে ফাইনালের দিনেই হওয়ার কথা! সতীর্থ সালপিনগিদিস মজা করে বলেছেন, ‘বেচারা মনে হয় নিজের বিয়েতেই থাকতে পারবে না’। সমস্যাটা হলো, বিয়েটা ঠিক করে রেখেছিলেন বছর দেড়েক আগে, তখন কি জানতেন এমন মধুর বিড়ম্বনায় পড়ে যাবেন! তবে সবার আগে গ্রিসকে ফাইনালে তো উঠতে হবে, মানিয়াতিস তাই কটা দিন অন্তত নির্ভাবনায় থাকতে পারেন। এএফপি।ক্যাপেলোর পাল্টারয় হজসন কোচ হয়ে ভালোই হয়েছে, এবার থেকে অন্তত খেলোয়াড়েরা ভাষাটা ভালো বুঝবেন। হজসনও যে ব্রিটিশ কোচ। ওয়েইন রুনির এই কথাটা নিশ্চয়ই ভালো লাগেনি ফ্যাবিও ক্যাপেলোর। রুনি কথায়ই ইঙ্গিত ছিল, ক্যাপেলোর ইংরেজিটা ঠিক জুতসই ছিল না। ইংল্যান্ডের সাবেক এই ইতালিয়ান কোচ এবার পাল্টা খোঁচা দিলেন। তাঁর দাবি, রুনিই নাকি ইংরেজিটা ভালো বুঝতেন না! ক্যাপেলো অবশ্য স্বীকার করেছেন, সাধারণ কথাবার্তা বেশ ভালোমতোই আদান-প্রদান হলেও যখনই তিনি খেলোয়াড়দের সঙ্গে ট্যাকটিকস নিয়ে কথা বলতেন, যোগাযোগে সমস্যা হতোই। ওয়েবসাইট।