অন্যকলাম
দ্বীপের মালিক কয়েক দিন আগে লেখা নিজের আত্মজীবনী আমিই ইব্রাহিমোভিচে শিকারের প্রতি নিজের দুর্বার আকর্ষণের কথা জানিয়েছিলেন। সেই আকর্ষণ থেকেই কি এখন কিনে ফেললেন আস্ত একটা দ্বীপ! সুইডেনের রাজধানী স্টকহোমের পশ্চিমে অবস্থিত এই দ্বীপে ৫০০ একরেরও বেশি জায়গাজুড়ে রয়েছে গভীর অরণ্য, রয়েছে হরিণ ও বুনো শূকরের বিস্তীর্ণ চারণক্ষেত্র। তবে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য নয়, ইব্রা যাবেন নিজের হাতের টিপটা একটু পরখ করে দেখতেই। তবে ঠিক কত দামে দ্বীপটা কিনেছেন সেটা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। শখের দাম যখন লাখ টাকা, নিজের শখ পূরণের জন্য এটুকু বিলাসিতা ইব্রা তো করতেই পারেন! ওয়েবসাইট।স্বীকারোক্তিএতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে! ইউক্রেন-ইংল্যান্ড ম্যাচে গোললাইনের ভেতর থেকে জন টেরির ফিরিয়ে দেওয়া বলটায় গোল দেননি রেফারি। অথচ টিভি রিপ্লে দেখিয়েছে সিদ্ধান্তটা ইউক্রেনের পক্ষে যেতে পারত অনায়াসেই। এর পর চারদিকে তো ধুন্ধুমার শুরু হয়ে যায়। রেফারিদের শাপশাপান্ত করে একটা ফেসবুক পেজ পর্যন্ত খোলা হয়ে যায় ইউক্রেনে। এত দিন নিশ্চুপ ছিলেন, অবশেষে মহাবিতর্কিত সিদ্ধান্ত দেওয়া হাঙ্গেরির রেফারি ভিক্টর কাসাই স্বীকার করলেন সিদ্ধান্তটা ছিল মস্ত ভুল। কিন্তু যে তির একবার ছোড়া হয়েছে সেটা তো আর ফিরিয়ে নেওয়া যায় না। স্বীকারোক্তিটা তাই ইউক্রেনের কাটা ঘায়ে যেন নুনের ছিটা। এএফপি।ক্ষমা শেষ পর্যন্ত ক্ষমাই চাইতে হলো আন্দ্রেই আরশাভিনকে। সমর্থকদের প্রত্যাশা মেটাতে খেলোয়াড়দের বয়েই গেছে, এমন মন্তব্যের পর দেশজুড়ে নিন্দার ঝড়ের মুখে পড়েন তিনি। আরশাভিনের নিজের ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের মালিক বিশ্বখ্যাত জ্বালানি কোম্পানি গাজপ্রমও কঠোর ভাষায় নিন্দা জানায়। আরশাভিন তাই ক্ষমা না চেয়ে আর পারলেন না, ‘আমি জানি ফলটা (ইউরো থেকে রাশিয়ার বিদায়) সমর্থকদের হতাশ করেছে। অধিনায়ক হিসেবে আমি নিজে এবং সবার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাইছি। আশা করি, ভবিষ্যতে এটা নিয়ে কোনো কথা হবে না।’ এএফপি।