অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুলডগএকটা ফুটবল ম্যাচ হচ্ছে। তাতে ১১ জন ফুটবলারের সঙ্গে লড়ছে ১১টি ‘বুলডগ’ মানে ‘হিংস্র কুকুর’! না, হিংস্র কুকুর তো আর মানুষের সঙ্গে খেলবে না! তবে ইংলিশ ডিফেন্ডার অ্যাশলি কোল ইতালিকে সতর্ক করে দিয়ে বলছেন, তাদের বিপক্ষে আজ ইংল্যান্ডের ১১ জন খেলোয়াড়কে দেখা যাবে বুলডগের মতোই। শব্দটা রূপক। ম্যাচটি জিততে ইংলিশদের মরিয়া ভাবটা বোঝাতে গিয়ে কোল বলেছেন, ‘মাঠে তারা একে অন্যের জন্য মরতেও প্রস্তুত।’ এটি তাঁর ৯৮তম ম্যাচ। ইংল্যান্ড ফাইনালে উঠতে পারলে এই টুর্নামেন্টেই শততম ম্যাচের মাইলফলক ছুঁয়ে ফেলবেন ৩১ বছর বয়সী। বুলডগ ‘হয়ে ওঠা’র আরেকটা কারণও তাঁর আছে বৈকি! এএফপি।চুল নিয়েহল্যান্ডের বিপক্ষে দুই অর্ধে দুইভাবে চুল ছেঁটে মাঠে নেমেছিলেন। রোনালদোর কেশবিন্যাস নিয়ে টুইটারে ধুন্দুমার পড়ে গেল তাই চেক প্রজাতন্ত্রের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগেই। ইসরায়েলি মডেল বার রেফায়েলি নাক সিটকে বললেন, ‘ওর চুল দেখে মনে হচ্ছে ওটা রাখার চেয়ে ছেঁটে ফেলাই ভালো।’ এই মন্তব্য দেখেই পাটকেলটি ছুড়লেন রোনালদোর বান্ধবী ইরিনা শায়াক, ‘ঘৃণা করাটা কোনো কাজের নয়, মানুষকে ভালোবাসতে শেখো।’ পরে অবশ্য লিওনার্দো ডি ক্যাপ্রিওর সাবেক বান্ধবী রেফায়েলি সুর নরম করে ফেলেছেন। বোধোদয় হলো, রোনালদোর বান্ধবীর সঙ্গে বচসায় জড়িয়ে মূর্খামি কেন করতে যাবেন? ওয়েবসাইট।ভদ্র দাঙ্গাবাজ!ইউক্রেন-ফেরত ইংরেজদের জন্য এবার রানি এলিজাবেথ বোধহয় একটা গণসংবর্ধনারই আয়োজন করে ফেলবেন। একটা বড় টুর্নামেন্টে এসে এখনো পর্যন্ত যে কোনো বদনাম হয়নি ইংল্যান্ডের! বিশ্বাস করুন আর নাই করুন, এবারের ইউরোতে এ পর্যন্ত কোনো ইংলিশ সমর্থক গ্রেপ্তার হয়নি। কিয়েভ পুলিশ জানিয়েছে, ইংরেজরা এবার বেশ ভদ্র ছিলেন। দাঙ্গাবাজ হিসেবে চিরস্থায়ী ‘খ্যাতি’ই জুটে গেছে ইংল্যান্ড সমর্থকদের। ইংল্যান্ড সমর্থক মানেই একটা অনর্থ, মনে হচ্ছে এ ধারণা এবার ঘুচিয়ে ফেলতে চায় ইংলিশরা। রয়টার্স।