অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবাদআনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি। তবে আরিয়েন রোবেনের কথা বিশ্বাস করলে ‘গৃহবিবাদে জ্বলেই’ ফিরে গেছে হল্যান্ড। ফ্রান্স দলটির মধ্যেও ছিল বাদ-বিসম্বাদ। তাই বলে পর্তুগালও? পর্তুগিজ দলের দুই সতীর্থ মিগুয়েল লোপেজ ও রিকার্ডো কারেসমা সেদিন নাকি বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন অনুশীলনে। তথ্য সরবরাহকারী রিকার্ডো কস্তা—পর্তুগিজ দলের ডিফেন্ডার। তবে তিনি এটাও জানিয়েছেন, ‘ব্যাপারটা খুব বেশি দূর গড়ানোর আগেই চুকেবুকে গেছে। আমরা এখানে জিততেই এসেছি, এমন ছোটখাটো কিছু ঘটতেই পারে। এখন সব ঠিকঠাক।’ সামনেই ইউরোর সেমিফাইনাল। এ মুহূর্তে পর্তুগিজরা কোনো অবস্থাতেই চাইবে না বিবাদের ‘তিল’টা ‘তাল’ হয়ে উঠুক! এএফপি। গুপ্তচরগ্রিসের বিপক্ষে ম্যাচে সবাইকে চমকে দিয়েছিলেন জার্মান কোচ জোয়াকিম লো। মুলার, গোমেজ, পোডলস্কিকে ছাড়া জার্মান দল তো কল্পনারও অতীত। অভিনব এই কৌশলগত পরিবর্তনের খবর একেবারেই গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু খেলা শুরুর আগেই জার্মান পত্রিকা বিল্ড-এর মাধ্যমে সেটা ফাঁস হয়ে যায়। অনুমান করা যায়, জার্মানি দলেরই কেউ খবরটা ওই পত্রিকার সাংবাদিককে সরবরাহ করে থাকবেন। এ ঘটনায় দারুণ চটেছেন জার্মান অধিনায়ক ফিলিপ লাম, ‘এত তাড়াতাড়ি প্রথম একাদশ প্রকাশ্যে চলে আসাটা একটা যা-তা ব্যাপার। যে-ই এই কাজটা করে থাকুক, সে পুরো জাতির আশাকে ক্ষতিগ্রস্ত করছে।’ তা এই ‘গুপ্তচর’কে খুঁজে বের করার কি চেষ্টা হবে না? গোয়েন্দা-টোয়েন্দা লাগালেই তো হয়। লাম অবশ্য উড়িয়ে দিয়েছেন এই সম্ভাবনা। তাহলে পথ কী? আরও সাবধান হওয়া। এএফপি।