অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এও ‘এল ক্লাসিকো’তবে কি ইউরো সেমিফাইনালে পর্তুগাল-স্পেন দ্বৈরথটা হতে যাচ্ছে একখণ্ড এল ক্লাসিকোই? ফ্যাব্রিগাসের অন্তত তাই মনে হচ্ছে। স্পেন দলটায় বার্সেলোনার খেলোয়াড়েরাই দলে ভারী। ভিসেন্তে দেল বস্কের খেলার ধরনটাও রিয়ালের চেয়ে বার্সার সঙ্গেই যায় বেশি। এদিকে পর্তুগালের প্রথম একাদশে তিনজন রিয়ালের খেলোয়াড়। ফ্যাব্রিগাসের চোখে পর্তুগালের সঙ্গে সেমিফাইনালটা তাই একটা ‘এল ক্লাসিকো’ই হবে, ‘পর্তুগাল সবচেয়ে শক্তিধর দলগুলোরই একটা। রক্ষণে তো বটেই, পালটা আক্রমণেও দুর্দান্ত। দলগুলোর ধরন বিবেচনায় আপনি ম্যাচটাকে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা বলতেই পারেন।’ ফ্যাব্রিগাস নিশ্চয়ই ভুলে যাননি, রিয়াল কাণ্ডারি মরিনহোও পর্তুগিজ! ওয়েবসাইট।বার্টন বিপাকেগত মাসে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের জোয়ি বার্টন যা করেছিলেন, সেটি চরম এক লজ্জা। ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরোকে লাথি মেরে বহিষ্কৃত হন মাঠ থেকে। পরে ১২ ম্যাচের জন্য বহিষ্কৃত বার্টন অবশ্য দল ও সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থনাই করেছিলেন। তবে মন গলেনি কর্মকর্তাদের। দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পাশাপাশি কেটে নেওয়া হয়েছে তাঁর ছয় সপ্তাহের বেতনও। পশ্চিম লন্ডনের ক্লাবটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ফের এমন ঘটলে তাঁকে পত্রপাঠ বিদায় নিতে হবে ক্লাব থেকে। কিন্তু স্বভাব তো যায় না মলেও। দেখা যাক, বার্টন কত দিন সুবোধ বালক হয়ে থাকতে পারেন! রয়টার্স।সুযোগরক্ষণশীলতার অবগুণ্ঠন খসে যাচ্ছে। সৌদি নারীরা খেলতে যাচ্ছেন অলিম্পিকে। উন্নত শিক্ষা এবং ভালো কাজের সুযোগ থেকে আগে বঞ্চিত ছিলেন সৌদি নারীরা। কিন্তু সৌদি সরকার ধীরে ধীরে নারীদের সুযোগ বাড়াচ্ছে। দিয়েছে ভোটাধিকার। এবার লন্ডন অলিম্পিক দিয়ে শুরু হচ্ছে তাঁদের অলিম্পিক-যাত্রাও। এর আগে খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা থাকায় মানবাধিকার সংস্থাগুলো সৌদি আরবকে অলিম্পিক থেকে বাদ রাখার পরামর্শ দেয়। তবে এটাই হয়তো মূল কারণ নয়। সৌদি সরকারও নিশ্চয়ই বুঝেছে, দিন বদলে গেছে। রয়টার্স।