অন্যকলাম
অপাত্রে!প্রত্যাশা মেটাতে না পারলেও নগদ অর্থকড়ি ভালোই জুটেছে ফ্রান্সের খেলোয়াড়দের। ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ফ্রান্স, দলে পাওয়া গিয়েছে বিভেদের আভাস। তার পরও খেলোয়াড়েরা মাথাপিছু এক লাখ ইউরো করে পাচ্ছেন। এই অর্থপ্রাপ্তি অপাত্রেই গেছে বলে মনে করছেন ফ্রান্সের সাংসদ অলিভিয়ের ফাউরে। দেশের নাম ডোবানোর পর এই পুরস্কার খেলোয়াড়দের কোনোভাবেই প্রাপ্য নয় বলে মনে হচ্ছে তাঁর কাছে। দেশে ফেরার পর দলটা সমর্থকদের ধন্যবাদ না জানানোয়ও ক্ষুব্ধ সাংসদ, ‘ফ্রান্সের মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। অথচ মানুষের প্রতি যাদের দরদ নেই, তারাই লাখ লাখ ইউরো পকেটস্থ করছে। এটা আসলেই দুঃখজনক।’ এএফপি।তাঁর পদত্যাগক্রেমলিনই দিল খবরটা। পদত্যাগ করেছেন রাশিয়ার প্রধান...। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। না, ‘প্রধান’ পড়েই প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের কথা ভাববেন না। পদত্যাগ করেছেন আসলে রাশিয়ান ফুটবল ইউনিয়নের প্রধান সের্গেই ফুরসেঙ্কো। ইউরোতে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে দল। দায়দায়িত্ব সব নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করলেন পুতিনের ঘনিষ্ঠ বন্ধু ফুরসেঙ্কো। ইউরো-ব্যর্থতায় সমালোচনার ঝড় ওঠে রাশিয়াজুড়ে। দাবি ওঠে রাশিয়ান ফুটবলের খোলনলচে পাল্টে ফেলার। ফুরসেঙ্কোর পদত্যাগে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে রাশিয়ায়। অনেকে তাঁর পদত্যাগকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ অভিযোগ করছেন, ‘ডুবন্ত জাহাজ’ রাশিয়ার ফুটবল ছেড়ে পালালেন তিনি। এএফপি।রসিক মুয়াম্বাইতালি-ইংল্যান্ড পেনাল্টি শ্যুটআউটের আগে অনেক সমর্থক নিশ্চিতভাবেই ভুগছিলেন তীব্র স্নায়ুচাপে। তবে তুঙ্গস্পর্শী উত্তেজনায় অন্য সবার চেয়ে ফ্যাব্রিস মুয়াম্বার ভয়টাই বোধহয় সবচেয়ে বেশি ছিল। কয়েক মাস আগেই মাঠে হূদেরাগের শিকার হয়েছিলেন। সে যাত্রা বেঁচে গেছেন বটে, তবে ফুটবলটা আর কখনো খেলা হবে কি না, সেটা নিয়েই আছে সংশয়। তাতে অবশ্য বোল্টনের এই মিডফিল্ডার দমে যাননি। নিজের সহজাত রসবোধটা অটুট রয়েছে আগের মতোই, মজা করে বলেছেন নিজের ‘হার্ট মনিটর’টা নাকি টাইব্রেকার নাটকের আগে চার্জ দিয়ে রেখেছিলেন। এর আগে কোমা থেকে মুক্তির পরও সেটা নিয়ে কৌতুক করেছিলেন মুয়াম্বা। রসিকই বটে! ওয়েবসাইট।