অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনিও আছেনক্রীড়া প্রতিবেদক  বয়সভিত্তিক সাঁতার বলুন বা জাতীয় সাঁতার, তাঁর ব্যস্ততা থাকে চোখে পড়ার মতো। কিন্তু এবার যখন নিজের ছাত্রছাত্রীরা পুল মাতাচ্ছিলেন, তখন ফেডারেশনের এক কোণে চুপচাপ বসেছিলেন আনসারের কোচ ইমদাদুল হক। যৌন কেলেঙ্কারির অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হওয়া এই কোচকে কাল ফেডারেশনে দেখে সাঁতারুরা হতবাক। তাহলে কি কোচের শাস্তি কমে গেল? ইমদাদুলকে অবশ্য শাস্তিটাস্তি নিয়ে খুব বিচলিত মনে হলো না। নিজে থেকেই বললেন, ‘আসলে প্রতিযোগিতার সময় বাইরে থাকতে খারাপ লাগে। তাই সাঁতার দেখতে চলে এলাম।’ প্রশ্ন হলো, সাঁতার দেখা, না অন্য কিছু?ঘোঁৎ ঘোঁৎ বন্ধভাবুন তো, শারাপোভা খেলার সময় সমানে গগনবিদারী শব্দ করে যাচ্ছেন আর তাঁর প্রতিপক্ষকে নাকমুখ গুঁজে সয়ে যেতে হচ্ছে। বিরক্তিকর। এ নিয়ে অনেকই কথা হয়েছে। তবে টেনিস কোর্টে ভবিষ্যতে আর হয়তো ঘোঁৎ ঘোঁৎ শব্দ শোনা যাবে না! প্রমীলা টেনিসের আন্তর্জাতিক সংগঠন ডব্লুটিএ এই অযাচিত শব্দ ঠেকাতে উঠেপড়ে লেগেছে। ভবিষ্যতের খেলোয়াড়দের এ ব্যাপারে শিক্ষিত করে তোলা হবে। আইনও প্রণয়ন করা হবে। ইউএসএ টুডের তথ্য অনুযায়ী, মাঠে নাকি গ্রহণযোগ্য শব্দ নির্ধারণের যন্ত্রই বসানো হতে পারে! মারিও শারাপোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কাদের মুখ এবার মনে হয় কম চলবে। কিন্তু মুখই যদি কম চলে, জিততে পারবেন তো? এপি।বেকহামের দুঃখমাত্র কিছুদিন আগে অলিম্পিক মশালের আলো জ্বালিয়েছেন। কিন্তু অলিম্পিকে তাঁর নিজের আলো জ্বলছে না। অলিম্পিক ফুটবলের জন্য ব্রিটেনের চূড়ান্ত ফুটবল দলে জায়গা হয়নি ডেভিড বেকহামের। প্রাথমিক তালিকায় থাকলেও ১৮ জনের দলে জায়গা করে নিতে পারেননি ইংলিশ মিডফিল্ডার। মাঠের বাইরে বসেই দেখতে হবে খেলা। হতাশ বেকহাম বলছেন, ‘সমর্থক’-এর ভূমিকাটাই এখন মেনে নিচ্ছেন, ‘আমি অবশ্যই হতাশ। তবে আমার চেয়ে আমাদের দলের বড় সমর্থক আর কেউ নেই।’ অলিম্পিক ফুটবল মূলত অনূর্ধ্ব-২৩ বছর বয়সীদের টুর্নামেন্ট। যদিও দলে তিনজন বেশি বয়সী খেলোয়াড় থাকতে পারে। বেকহামের বয়স কিন্তু ৩৭! ওয়েবসাইট।