অন্যকলাম
বাটের হুমকিস্পট ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ, জেল থেকে মুক্তি পেয়েছেন কদিন আগে। এবার নাকি তাঁর সময় হয়েছে, সবার কেচ্ছাকাহিনি ফাঁস করে দেওয়ার। খুলে দেবেন ‘প্যান্ডোরার বাক্স’। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত বাজিকর ও খেলোয়াড়দের নাম বলে দেবেন সালমান বাট। নিজেকে এখনো নির্দোষই দাবি করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। বলছেন, একটাই ভুল ছিল তাঁর, সেটি হলো বাজিকরদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর আইসিসির দুর্নীতি দমন বিভাগকে তা না জানানো। চাহিদা বেড়ে যাওয়ায় বাট কিছু কামানোরও সুযোগ পাচ্ছেন এ নিয়ে। শোনা যাচ্ছে, বড় অঙ্কের অর্থচুক্তিতে একটি টিভি চ্যানেলে দেবেন একান্ত সাক্ষাৎকার। ওয়েবসাইট।টেনিসে দ্বন্দ্ব‘মান ও জনপ্রিয়তায় মেয়েদের টেনিসের চেয়ে যোজন দূরত্বে এগিয়ে ছেলেদের টেনিস। ছেলেরা খেলে ৫ সেটের ম্যাচ, মেয়েরা মাত্র ৩। মেয়েদের তুলনায় প্রায় দ্বিগুণ সময় কোর্টে কাটিয়েও কেন সমান প্রাইজমানি পাবে পুরুষেরা’—এ প্রশ্ন তুলেই বিতর্কের সূত্রপাত করেছেন জাইলস সিমন। এটিপি প্লেয়ার্স কাউন্সিলের নবনির্বাচিত এই সদস্যের মন্তব্যে চটেছেন মহিলা খেলোয়াড়েরা। সামান্থা স্টোসুর জবাব দিয়েছেন প্রথম। পরে মারিয়া শারাপোভা ও সেরেনা উইলিয়ামস হাসি-তামাশাই করেছেন সিমনকে নিয়ে। শারাপোভা বললেন, ‘তাঁর (সিমন) ম্যাচের চেয়ে আমার ম্যাচই দর্শক বেশি দেখে।’ কারণ কী? ‘আমি বেশি সুন্দর।’ ব্যাপারটি আসলে হাসি-ঠাট্টার পর্যায়ে আর নেই। রয়টার্স।পোলিশ সমর্থনপরশু ম্যাচে পোল্যান্ডের নিরপেক্ষ দর্শকেরা কাকে সমর্থন দিল? ইতালি নাকি জার্মানি? জার্মানির পাল্লাটাই ভারী। জার্মান দলে যে খেলেন দুই ‘পোলিশ’। মিরোস্লাভ ক্লোসা আর লুকাস পোডলস্কি! ‘ক্লোসা আমার প্রিয় খেলোয়াড়, কারণ ও অনেক অনেক গোল করে। এ কারণে আমি জার্মানির সমর্থক’—বলছিল ম্যাচ দেখতে আসা নয় বছর বয়সী কুবা রামোতোস্কি। পাশে দাঁড়ানো তার বাবা যোগ করেছেন, ‘এবং তিনি পোলিশ, এটাও একটা কারণ।’ ক্লোসা-পোডলস্কি দুজনের জন্মই পোল্যান্ডে। কিন্তু শৈশবে তাঁরা জার্মানিতে চলে যান পরিবারের সঙ্গে। জার্মানির বিদায়ের সঙ্গে সঙ্গে যেন সবদিক দিয়েই শেষ হয়ে গেল যৌথ আয়োজক পোল্যান্ডের ইউরো। এএফপি।