অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুলার আবারওলিওনেল মেসি তাঁকে জার্সি উপহার দেওয়ায় জার্ড মুলার চমকে গিয়েছিলেন। আবেগাপ্লুত হয়ে বলেছিলেন, তিনি এতে অত্যন্ত সম্মানিত বোধ করছেন। ব্যালন ডি’অর পাওয়ার পরই মুলারকে উপহারটি পাঠিয়েছিলেন মেসি। ৪০ বছর টিকে থাকা জার্মান এই কিংবদন্তির গোলের রেকর্ডই যে গত বছর ভেঙেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। জার্সিতে মেসি লিখেছিলেন, ‘আমার শ্রদ্ধা ও সম্মান। সর্বাঙ্গীণ শুভকামনা, লিও।’ মুলার আবারও জানালেন, তিনি বিশ্বের সেরা ফুটবলারের ওই জার্সি পেয়ে গর্বিত। পরশু তাঁর ভালোবাসার ক্লাব বায়ার্ন মিউনিখের জাদুঘরে দেওয়ার জন্য জার্সিটা তুলে দিলেন বায়ার্ন প্রধান কার্ল-হেইঞ্জ রুমেনিগের হাতে। এএফপি।স্কিয়ার জোকোভিচ!টেনিস কোর্টে ক্ষিপ্রগতিতে মাঝেমধ্যেই ‘স্লাইড’ করেন। কিন্তু কখনো পা হড়কাতে দেখা যায়নি নোভাক জোকোভিচকে। ঝুঁকি সামলে এই দক্ষতা কীভাবে দেখাতে পারেন? এ নিয়ে একটা রহস্যই ছিল। তবে কাল রহস্যটা ভেঙে দিলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। বললেন, ‘আমার মনে হয়, এটা এসেছে আমার স্কিয়িং থেকে। আমার বাবা ছিলেন একজন পেশাদার স্কিয়ার। আমার পরিবারের আরও অনেকেই তা-ই। বরফেই আমি প্রথম এটা রপ্ত করেছিলাম। এখন তো এটা আমার জন্য সহজাতই।’ টেনিসে না এসে স্কিয়িংয়ে থাকলেও নেহাত মন্দ করতেন না এই সার্বিয়ান! এএফপি।