অন্যকলাম

অসি আনাকিম ক্লাইস্টার্সকে আপন করে নিয়েছিল অস্ট্রেলীয়রা। এই বেলজিয়ান যে প্রেম করতেন অস্ট্রেলিয়ার লেটন হিউয়িটের সঙ্গে। কিমের সেই জায়গাটা দখল করেছেন সার্বিয়ান আনা ইভানোভিচ। অস্ট্রেলিয়ান গলফার অ্যাডাম স্কটের প্রেমের সূত্রে অস্ট্রেলীয়দের জোর সমর্থন পাচ্ছেন। সম্প্রতি স্কটের সঙ্গে তাঁরও ছাড়াছাড়ি হয়ে গেছে। তাতে কী? যোগসূত্র আরও আছে। তাঁর এক চাচা এখন মেলবোর্নের বাসিন্দা। আসল কোনো অস্ট্রেলীয় টিকে না থাকায় অস্ট্রেলিয়ান ওপেনে ইভানোভিচই এখন অস্ট্রেলিয়ার, ‘অসি আনা।’ ইভানোভিচের কাছে এটা ভালোই লাগে, ‘আমার এটা ভালোই লাগবে। এখানকার মানুষ খুব ভালোবাসা দেয়। এখানে আসতেও আমার ভালো লাগে।’ এএফপি। আক্কেলসেলামিকোপা ডেল রের গত ম্যাচে রেফারিং তাঁর পছন্দ হয়নি। রেফারি নাকি রিয়াল মাদ্রিদের দিকে ঝুঁকে ছিলেন। আর্নেস্তো ভালভারদের এমন ‘চে গুয়েভারা’সুলভ বিপ্লবী কথাবার্তা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ভালো লাগেনি। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ভ্যালেন্সিয়া কোচকে। ফলে কোপা ডেল রের ফিরতি লেগে থাকা হচ্ছে না তাঁর। প্রথম লেগে এমনিতেই ২-০ গোলে জিতে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠের সুবিধা তো আছেই, ভ্যালেন্সিয়া কোচের অনুপস্থিতিও নিশ্চয়ই কাজে লাগবে হোসে মরিনহোর দলের। রয়টার্স। পাতোর উপলব্ধিমাত্র ১৮ বছর বয়সে এসেছিলেন ইউরোপ অভিযানে। কিন্তু এসি মিলানের হয়ে কাটানো ছয় মৌসুমে খুব একটা সুখ খুঁজে পাননি। পাতো ফিরে এসেছেন ব্রাজিলে। তবে শৈশবের ক্লাব, যে ক্লাবের হয়ে ক্লাব বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক পরিচিতি সেই ইন্টারন্যাসিওনালে নয়। পাতো নাম লিখিয়েছেন করিন্থিয়ানসে। এই ক্লাবকে বেছে নেওয়ার কারণ কি? কারণ, করিন্থিয়ানসের সমর্থকেরাই ব্রাজিলের সেরা! ‘ব্রাজিলে ফিরে করিন্থিয়ানসে যোগ দিতে পেরে আমি খুব খুশি। এই ক্লাব বেছে নিয়েছি এর দুর্দান্ত অবকাঠামো এবং সমর্থকদের কারণে, যারা ব্রাজিলের সেরা। অনেকটা মিলানেরই মতো’—বলেছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ওয়েবসাইট।