অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সায় রোনালদো!ভাবুন তো একবার, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি একসঙ্গে খেলছেন! এখন এই কথা বললে কেউ ভ্রূ কুঁচকে তাকাতে পারে! অথচ রোনালদোকে নাকি চাইলেই পেতে পারত বার্সেলোনা। সাবেক বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা এই বোমা ফাটিয়েছেন। সেই ২০০৩ সালে রোনালদো পাড়ি জমিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। অথচ ইউনাইটেডের চেয়ে কম দামেই রোনালদোকে পেতে পারত বার্সা। রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেস তেমন প্রস্তাবই দিয়েছিলেন কাতালান ক্লাবটিকে। কিন্তু দলবদলের জন্য পয়সাকড়ি আগেই ফুরিয়ে যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি। ওয়েবসাইট। নতুন পিয়েরোএই পড়তি বয়সেও সবুজ মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। এবার আলেসান্দ্রো দেল পিয়েরো নাম লেখাতে যাচ্ছেন মোটর রেসিংয়েও। না চালক হিসেবে নন, মালিক হিসেবে। বিশ্বের সবচেয়ে পুরোনো মোটর রেস ‘লে মানস টোয়েন্টি ফোর আওয়ারস’ রেসে একটি দল কিনছেন দেল পিয়েরো। তবে একা নন, সঙ্গে আছেন আমেরিকান অভিনেতা প্যাট্রিক ডেম্পসি। নতুন ভূমিকা নিয়ে এখন থেকেই উচ্ছ্বাসের কমতি নেই ইতালিয়ান প্লেমেকারের, ‘ইতালিতে বেড়ে ওঠার দিনগুলো থেকেই মোটর স্পোর্টের প্রতি আমার মোহ। প্যাট্রিকের সঙ্গে দল গড়া নিয়ে আমি রোমাঞ্চিত।’ আসছে জুন থেকেই শুরু হতে পারে দেল পিয়েরোর ‘গতি অভিযান’। রয়টার্স।