অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেফারির হাতমাঠে খেলোয়াড় ভুলত্রুটি করতেই পারেন। অপরাধ করলে শাস্তি দেওয়ার বিধানও আছে। হলুদ কিংবা লাল কার্ড। তাই বলে খেলোয়াড়ের নাক ভেঙে ফেলবেন রেফারি! না, ইচ্ছে করে আসলে ভাঙেননি। এ স্রেফ দুর্ঘটনা। এমন দুর্ঘটনাই ঘটেছে জার্মানির দ্বিতীয় বিভাগের ফুটবলে। ভিআরএফ আলেনের বিপক্ষে ম্যাচে রেফারির হাতের আঘাতে নাক ভেঙে গেছে জার্মানির হয়ে তিনটি ম্যাচ খেলা ১৮৬০ মিউনিখের মিডফিল্ডার ড্যানিয়েল বিয়েরফ্কার। দ্বিতীয়ার্ধের শুরুতে খেলা থামানোর নির্দেশ দিতে হাত প্রসারিত করেছিলেন রেফারি। আর সেই প্রসারিত হাত সজোরে গিয়ে আঘাত করে বিয়েরফ্কার নাকে। মিউনিখের কোচ আলেক্সজান্ডার এতে মহাবিস্মিত, ‘কখনোই ভাবিনি, রেফারি কোনো খেলোয়াড়কে আহত করতে পারে।’ এএফপি। তাঁরা চারজনস্টিভেন জেরার্ড, পিটার ক্রাউচ, অ্যাশলি কোল ও মাইকেল ক্যারিকদের মধ্যে মিল আছে কমই। প্রত্যেকেই খেলেন ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে, পজিশনও এক নয় কারও। তাঁরা সবাই ইংরেজ, মিল বললে এটাই সবার আগে চোখে পড়বে। এবার আরেকটি জায়গায় একবিন্দুতে মিলতে পারেন তাঁরা চারজন। একসময় হয়তো তাঁদের সবাইকে দেখা যাবে যুক্তরাষ্ট্রের এমএলএসে। মজার ব্যাপার হলো, এই চার ফুটবলারকে প্রলুব্ধ করছেন স্বদেশি ডেভিড বেকহাম, যিনি কিনা কয়েক মাস আগেই এমএলএসের পাট চুকিয়ে ফেলেছেন। তবে এমএলএসের নিয়োগকর্তা হিসেবে নাকি এই দায়িত্বটা বর্তাতে পারে বেকহামের কাঁধেই। এমএলএসে আসলে অর্থকড়ি নেহাত মন্দ পাবেন না তাঁরা, বছরে কামাতে পারবেন তিন থেকে চার মিলিয়ন পাউন্ড! ওয়েবসাইট।