অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোকোচকলেটহাস্যকৌতুক প্রিয় জোকোভিচের নামের পাশে ‘জোকার’ শব্দটা বসে গেছে ভালোমতোই। আর এখন তো জোকোভিচের মজা করে বেড়ানোরই সময়। মাত্রই উন্মুক্ত যুগের প্রথম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে টানা তৃতীয় শিরোপা জিতেছেন। এই খুশিতে সাংবাদিকদের ‘চকলেট’ বিতরণের প্রস্তাব দিয়ে বসলেন জোকোভিচ। এর মাধ্যমে নতুন একটা ঐতিহ্যও শুরু করার আশা আর কি! বছর শেষের টুর্নামেন্ট বিশ্ব এটিপি ট্যুর ফাইনালসে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাঝে চকলেট বিলানোটা নিয়ম। কিন্তু মেলবোর্নের সংবাদ সম্মেলনে এই সার্বিয়ান দুষ্টুমির সুরে আচমকাই ঘোষণা দেন, ‘আমি একই জিনিস বছরের প্রথম থেকেই শুরু করতে চাই, যদি আপনারা অনুমতি দেন।’ ওয়েবসাইট।