অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি-বিপত্তিবিলাসবহুল গাড়ির প্রতি বার্নার্ড টমিচের আগ্রহটা একটু বেশিই। আর গাড়ি নিয়ে নতুন অঘটন ঘটিয়েই আবারও শিরোনামে এলেন অস্ট্রেলিয়ান এই টেনিস খেলোয়াড়। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে হলুদরঙা ফেরারি চালাচ্ছিলেন টমিচ। ওই রাস্তায় ৬০ কিলোমিটারের চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো নিষেধ। টমিচ চালাচ্ছিলেন ৭৮ কিলোমিটার গতিতে। এর আগেও লাইসেন্সবিহীন বিএমডাব্লিউ গাড়ি চালিয়ে পুলিশি জেরায় পড়তে হয়েছিল তাঁকে। আবারও একই রকম অভিযোগ আসায় এবার আর অল্পতে পার পাচ্ছেন না। ড্রাইভিং লাইসেন্সটাই নাকি হারাতে যাচ্ছেন এই ২০ বছর বয়সী তরুণ। ওয়েবসাইট।চুরিগাড়ির সামনের কাচের ওপর জমেছিল বরফের পুরু আস্তরণ। ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার সেটাই পরিষ্কার করছিলেন ওল্ডহ্যামের বাসার সামনে। এক ফাঁকে গাড়ি রেখে গেলেন বাড়ির ভেতরে, ইঞ্জিনটা চালুই ছিল। বাইরে এসে দেখেন, এই অল্প সময়ের মধ্যেই হাওয়া গেছে তাঁর ৩০ হাজার পাউন্ডের শেভ্রলে ক্যাপটিভা! ম্যানচেস্টারের পুলিশ তদন্ত শুরু করে দিলেও এখনো কোনো হদিস মেলেনি গাড়ির। এর আগে ২০০৭ সালেও একদল দুষ্কৃতকারী অস্ত্রের মুখে কেড়ে নিয়েছিল স্কোলসের গাড়ি। সেবার গাড়িতে ছিলেন ৩৮ বছর বয়সী এই মিডফিল্ডারের বাবা-মা। ওয়েবসাইট।ওয়ার্নের গোলাবিগ ব্যাশে কিছুদিন আগেই মারলন স্যামুয়েলসের সঙ্গে বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। সেই শেন ওয়ার্ন আবারও শিরোনামে। নতুন করে শোরগোল ফেলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ‘অপদার্থ’ বলে। দেশের মাটিতে দুটি টি-টোয়েন্টিতে হারের পর দারুণ ফুঁসে ওঠেন এই কিংবদন্তি। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর বিরক্ত ওয়ার্ন টুইটারে নিয়েছেন একহাত। প্রশ্ন তুলেছেন ক্রিকেটের বাইরের লোকদের ক্রিকেটে জড়িত করার যৌক্তিকতা নিয়েও। অস্ট্রেলিয়ান দলের হাইপারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড আদতে একজন সাবেক রাগবি খেলোয়াড়। ওয়ার্নের তোপটা মূলত তাঁর ওপরই। পরে অবশ্য বলেছেন, হতাশা থেকেই নাকি বলেছিলেন কথাগুলো। সরাসরি কাউকে অপদার্থ বলার ইচ্ছা ছিল না। ওয়েবসাইট।