অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাপ্তবয়স্ক স্টার্লিংঘটনা ঘটেছিল গত নভেম্বরে। ২৭ বছর বয়সী এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে লিভারপুল উইঙ্গার রাহিম স্টার্লিংয়ের বিরুদ্ধে। অভিযোগ গড়ায় আদালত পর্যন্ত। গত পরশু সেই মামলার জন্য শুনানির ডাক পড়েছিল। তাতে অবশ্য স্টার্লিং নিজে উপস্থিত হননি; হাজিরা দিয়েছেন তাঁর আইনজীবী। স্টার্লিং অবশ্য আগেই অভিযোগ অস্বীকার করেছিলেন। মজার ব্যাপার হলো, নভেম্বরে ১৮ বছর পূর্ণ হয়নি স্টার্লিংয়ের। এ জন্য মামলাটি যায় কিশোর অপরাধবিষয়ক আদালতে। কিন্তু গত ডিসেম্বরেই আবার ১৮ পূর্ণ হয়েছে জ্যামাইকান বংশোদ্ভূত উইঙ্গারের। মামলাটি এখন প্রাপ্তবয়স্কদের আদালতে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন স্টার্লিংয়ের আইনজীবী। এএফপি।ধোনি সুগন্ধিমহেন্দ্র সিং ধোনির জন্ম তারিখ ৭ জুলাই। ভারতীয় দলে তাঁর জার্সি নম্বরও ৭। না, এসব নয়। ‘৭ বাই এমএস ধোনি’ একধরনের আন্তর্জাতিক সুগন্ধির নাম। চাইলে এখন থেকে এই ব্র্যান্ডের সুগন্ধি কিনতে পারবেন আপনিও। ফেদেরার, বেকহামদের নামে সুগন্ধি বিশ্ববাজারে আছে। সম্প্রতি ভারত অধিনায়কও নিজের নামে সুগন্ধির উদ্বোধন করলেন। ধোনি সরাসরি জড়িত থাকবেন উৎপাদন-প্রক্রিয়ার সঙ্গেও। এই ব্র্যান্ডের ছয় ধরনের সুগন্ধি তৈরি হবে, শুধু পুরুষদের জন্য। ওয়েবসাইট।বিদায়ঘণ্টাঅন্তর্বর্তীকালীন কোচ হিসেবে চেলসির দায়িত্ব নিয়েছেন বেনিতেজ। শুরুটা বাজে হলেও এরপর খুব একটা খারাপ করছিল না তাঁর দল। কিন্তু রিডিংয়ের সঙ্গে গত ম্যাচে নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় ফুঁসে ওঠে সমর্থকেরা। এমনই একজন ক্ষিপ্ত সমর্থক ই-মেইল করেছিলেন চেলসির চেয়ারম্যানকে। বেনিতেজকে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাল্টা ই-মেইলে চেয়ারম্যান জানিয়েছেন, চেলসির মালিক রোমান আব্রামোভিচও নাকি বেনিতেজকে নিয়ে হতাশ। আর আব্রামোভিচ হতাশ হওয়া মানে তো ঢং ঢং ঘণ্টা শুনতে পাচ্ছেন এই কোচ! ওয়েবসাইট।