অন্যকলাম
পরীক্ষার্থী সাদিয়াক্রীড়া প্রতিবেদক রাইফেল রেখে এবার কলম হাতে নিলেন সৈয়দা সাদিয়া সুলতানা! এতটুকু পড়ে ভড়কে যাবেন না—গত এসএ গেমসের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত সোনাজয়ী শ্যুটারের হাতে রাইফেলই থাকে বেশির ভাগ সময়। এবার ব্যস্ত হয়ে পড়েছেন পড়াশোনা নিয়ে। কাল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিলেন চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন স্কুলের ছাত্রী। আসলে তাঁর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল ২০১০ সালে। সেবার এসএ গেমসের কারণে পরীক্ষাটা দেওয়া হয়ে ওঠেনি। তবে এবার সুযোগ মিলেছে পরীক্ষা দেওয়ার। কাল বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে জানালেন, ‘ভালোই হয়েছে পরীক্ষা। বাকিগুলোও ভালোভাবে দিতে চাই।’শূন্য দর্শকজীবনের জন্য ফুটবল, কিন্তু ফুটবলের জন্য জীবন নয়। মিসরে নিহত ফুটবল সমর্থকদের রক্তের দাগ শুকাতে না-শুকাতেই আবারও ঝরে গেল কয়েকটি তাজা প্রাণ। কিন্তু জীবনের ঘড়ির কাঁটা তো আর স্থির থাকে না। দেশটির প্রিমিয়ার লিগের খেলা আবার শুরু হয়েছে। কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত মাঠে দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হবে না। শনিবার ফাঁকা গ্যালারির সামনেই হয়ে গেল আল-আহলি ও গজল আল মাহালার ম্যাচ। আল-আহলির ম্যাচেই গত বছর ছড়িয়ে পড়েছিল দাঙ্গা। নিহত হয়েছিল সত্তরজনেরও বেশি। ওয়েবসাইট। ওয়েনের উৎকণ্ঠাফুটবল মাঠে তাঁকে মাথা গরম করতে দেখা গেছে খুব কমই। কিন্তু আর্সেনালের সঙ্গে ম্যাচে কী যেন হয়ে গেল মাইকেল ওয়েনের! আর্সেনাল মিডফিল্ডার মিকেল আরটেটা বিপজ্জনকভাবেই ট্যাকল করেছিলেন ওয়েনকে। মেজাজটা ধরে রাখতে পারেননি স্টোক সিটি স্ট্রাইকার, আরটেটাকে পেছন থেকে ধাক্কা দিয়ে বসেন। সৌভাগ্যক্রমে রেফারির দৃষ্টি এড়িয়ে যায়। তাই লাল কার্ড দূরে থাক, হলুদ কার্ডও দেখতে হয়নি ওয়েনকে। কিন্তু টিভি ক্যামেরায় ধরা পড়ায় এফএ এটি নিয়ে তদন্তও করতে পারে। এই ভয়টাই পাচ্ছেন ওয়েন। উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন এফএর সিদ্ধান্ত জানতে। এএফপি।