অন্যকলাম
সৌরভ-দর্শনখেলোয়াড়ি জীবন শেষ না হতেই অনেক তারকাই আত্মজীবনী লিখেছেন। কেউ কেউ লিখেছেন একাধিক। অথচ ক্রিকেট ছাড়ার পর চার বছর পেরিয়ে গেলেও কোনো আত্মজীবনী লেখেননি সৌরভ গাঙ্গুলী। কেন? এত দিন যাঁরা এই প্রশ্নের উত্তর খুঁজেছেন, পরশুই তা পেয়ে গেছেন। সৌরভ জানালেন, কোনো বিতর্ক তুলে খবরের শিরোনাম হতে চাননি বলেই আত্মজীবনী লেখেননি। কিন্তু জীবনের বিতর্কিত অংশটুকু বাদ দিয়েও তো আত্মজীবনী লেখা যায়। এখানেও আর সবার চেয়ে আলাদা সৌরভ, ‘যদি সবকিছু না-ই লেখা যায়, তাহলে আত্মজীবনী লেখার মানেই হয় না।’ দেখাই যাক, সৌরভ কত দিন আত্মজীবনী না লিখে থাকতে পারেন! ওয়েবসাইট।দুঙ্গার আশাসত্যিকারের আশাবাদীরাই সুড়ঙ্গের শেষে আলোর আশায় থাকেন। দুঙ্গাও সে রকম একটা আশা নিয়ে বসে আছেন। কোনো একদিন আবার কোচ হয়ে ফিরবেন ব্রাজিল জাতীয় দলে। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের কাছে হারে কোচের পদ থেকে দুঙ্গাকে বরখাস্ত করে ব্রাজিল। ব্রাজিলের চিরায়ত সুন্দর ফুটবলকে তিনি ‘ধ্বংস’ করার দায়ে অনেক ঘৃণাই কুড়িয়েছেন। ১৮ মাস বাইরে কাটিয়ে সম্প্রতি ইন্টারন্যাসিওনালের হয়ে আবার কোচিংয়ে ফিরেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। কিন্তু রক্ষণাত্মক ফুটবলের ধারক হিসেবে যে বদনাম কামিয়েছেন, তা কি সহজেই মুছে যাবে? দুঙ্গা আশাবাদী, ‘এটা কঠিন হবে। কিন্তু আপনি কখনোই বলতে পারেন না সামনে কী ঘটবে।’ ওয়েবসাইট।তিন মিনিটেই...ব্রাজিলে ফেরা আলেকজান্দার পাতো মাত্র তিন মিনিটেই পেলেন নিজের প্রথম গোল। কদিন আগেই ইতালি ছেড়ে দেশের ক্লাব করিন্থিয়ানসকে বানিয়েছেন নতুন ঠিকানা। নতুন ক্লাবের হয়ে মাঠে নামার তিন মিনিটের মধ্যেই গোল পেলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। চোটপ্রবণ পাতো এসি মিলানে হারিয়ে খুঁজেছেন নিজেকে। প্রতিশ্রুতিকে পরিণতি দিতে পারেননি। এবার নতুন ক্লাবে হয়তো নতুন পাতোকে দেখা যাবে। পাতো-টনিকেই উদ্বুদ্ধ হয়েই হয়তো পলিস্তা কাপে পরশু করিন্থিয়ানস ৫ গোলে উড়িয়ে দিয়েছে অয়েস্তেকে! রয়টার্স।