অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ফুটবলপ্রধানমন্ত্রীর কাজ অনেক জটিল। দেশ পরিচালনা। তাই বলে ফুটবল খেলতে তো বাধা নেই। ২৫ মে বুলগেরিয়ায় অনুষ্ঠেয় প্রীতি ম্যাচে মাঠে নামার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বইকো বরিসভ। অ্যাস্টন ভিলার বিপক্ষে এই ম্যাচে খেলবেন তিনি বুলগেরিয়ান স্টারসের হয়ে। লিউকেমিয়ায় আক্রান্ত শিশুদের সাহায্যার্থে আয়োজন করা হচ্ছে দাতব্য ম্যাচটি। ভিলার বুলগেরিয়ান অধিনায়ক স্টিলিয়ান পেত্রভেরও লিউকেমিয়া ধরা পড়েছিল। তাঁকে উৎসর্গ করা হবে ম্যাচটি। এই ম্যাচে দিমিতার বারবেতভের মতো বর্তমান তারকা ছাড়াও খেলবেন ১৯৯৪ সালে বুলগেরিয়াকে বিশ্বকাপ সেমিফাইনালে তোলা সাবেকরা। খেলবেন ভিলার হয়ে ১৯৮২ ইউরোপিয়ান কাপজয়ী বুলগেরিয়ান ফুটবলাররাও। রয়টার্স।গলফেও গ্যাংনামক্রিকেট, টেনিস জয় করে এবার গলফে এসে হাজির গ্যাংনাম নাচ। গলফ খেলাটাই এমন, এখানে ঠিক ফুটবল বা ক্রিকেট-টেনিসের মতো লাগামহীন উদ্যাপন খুব একটা দেখা যায় না। তবে আরিজোনায় ফিনিক্স ওপেনে বলটাকে গর্তে ফেলার আনন্দে গ্যাংনামের ভঙ্গিমায় নেচে উঠেছেন আমেরিকার জেমস হান। শুধু এই নাচ দেখে থাকলে অনেকে ভেবে বসতে পারেন, হান বুঝি চ্যাম্পিয়নই হয়ে গেছেন। আসলে চ্যাম্পিয়ন তো দূরের কথা, সেরা পনেরোর মধ্যেই ছিলেন না হান। যৌথভাবে হয়েছেন ১৬তম! চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ১১ লাখ ডলার পকেটে পুরেছেন ফিল মিকেলসন। ওয়েবসাইট।