অন্যকলাম
ক্রীড়া প্রতিবেদক রাতের আঁধারে ঢাকা ছেড়েছিলেন। নিজের কয়েক মাসের প্রাপ্য বেতনটাও নেননি। বাফুফে বারবার যোগাযোগ করে টাকা পাঠাতে চাইলেও সাড়া দেননি। এই রবার্ট রুবচিচই গা-ঝাড়া দিয়ে উঠলেন অবশেষে। বাফুফের কাছে বেতনের ২৫ হাজার ৪০০ ডলার দাবি করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রোয়েশিয়ান কোচ। শুধু তা-ই নয়, বাফুফে দেয়নি অভিযোগ তুলে ফিফার কাছে নালিশ পর্যন্ত করেছেন। ফিফা একটা সমাধান দিয়েছে। বাফুফেকে প্রতিবছর ফিফা যে আড়াই লাখ ডলার অনুদান দেয়, তা থেকেই রুবচিচের পাওনা মিটিয়ে দেবে ফিফা। বাফুফে তাতে সম্মত। এত দিনে দায়মুক্ত তো হওয়া গেল।বালোতেল্লি আবারইতালিতে আসতে না-আসতেই বিতর্কে মারিও বালোতেল্লি। কদিন আগে মহাশোরগোল ফেলে দেওয়া একটি বর্ণবাদী বিতর্কের কেন্দ্রে ছিলেন। তাতে অবশ্য তাঁর কোনো দোষ ছিল না। তবে এবারের ঘটনায় পুরো দোষ তাঁরই। বিমানবন্দরে গাড়ি পার্ক করা নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা করেছেন ‘ব্যাড বয়’। গাড়ি নিয়ে বাড়াবাড়ি প্রায়ই করেন। ম্যানচেস্টারে থাকতেও বেশ কয়েকবার ঝামেলায় পড়েছেন। সেসব গতিসীমা ভাঙার অপরাধে। এবার বালোতেল্লিকে জরিমানা গুনতে হচ্ছে নিয়ম ভেঙে গাড়ি পার্ক করার দায়ে। পুলিশকে দেখেই ভান করেছিলেন যেন গাড়ি সরিয়ে ফেলছেন। কিন্তু ভণিতা ঠিকই ধরে ফেলে পুলিশ। রয়টার্স।