অন্যকলাম
দুই বনাম দুইচট্টগ্রাম থেকে প্রতিনিধিভারতের ইনিংসের ৪৮, ৪৯, ৫০ ও ৫১তম ওভারে ঘটে গেল দারুণ মজার ঘটনা। শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়কে দুই প্রান্ত থেকে বোলিং করছিলেন বাংলাদেশের দুই পেসার শফিউল ইসলাম ও রুবেল হোসেন। নিশ্চয়ই শুনতে চাইছেন মজার ঘটনাটা কী? আরে, এটাই তো মজার ঘটনা। ৪০১ টেস্ট (টেন্ডুলকার ১৬৩, দ্রাবিড় ১৩৮), ২৪ হাজারেরও বেশি রান আর প্রায় ৩৪ বছরের অভিজ্ঞতার বিপক্ষে বোলিং করছিল ৪ টেস্ট (রুবেল ৩, শফিউল ১), ৩ উইকেট আর ৬ মাসের অভিজ্ঞতা। অনেকে এটাকে নির্মম রসিকতা হিসেবে দেখতে পারেন। ওই দুজনের বিপক্ষে বোলিং করা যে কত কঠিন, এটা তো সবারই জানা। আর এটা নিয়েই কি না ফাজলামো! তবে এর পজিটিভ দিকটাও একটু ভাবুন...এই দুই মহারথীকে একসঙ্গে বোলিং করার সৌভাগ্যই বা কয়জনের হয়!কুর্নিকোভার মাযতই আদরের দুলাল হন, বাবা-মায়ের হাতে দু-চারটে চড়-থাপড় খাননি এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু সন্তানকে শাসন করতে গিয়ে আচ্ছা ঝামেলায় পড়েছেন আনা কুর্নিকোভার মা। সাবেক এই টেনিস তারকার ৫ বছর বয়সী ছোট ভাই অ্যালান যাকে বলে পাঁজির পা ঝাড়া। কখন কী করে বসে ঠিক নেই। এই তো সেদিন ফ্লোরিডায় নিজেদের বাড়ির দোতলা থেকেই দিয়ে বসেছে এক লাফ! ভাগ্য ভালো গুরুতর আঘাত পায়নি সে। কিন্তু সন্তানকে ঠিকমতো দেখাশোনা না করার ‘অপরাধে’ কুর্নিকোভার মা আলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। ওয়েবসাইট।ম্যারাডোনার সেঞ্চুরিআর একটু হলেই সেঞ্চুরি করে ফেলবেন ডিয়েগো ম্যারাডোনা। কীসের সেঞ্চুরি? জাতীয় দলে খেলার জন্য খেলোয়াড় বাছাই করার। আগামী মঙ্গলবার কোস্টারিকার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছেন কোচ। তাতে প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন এমন খেলোয়াড়ের সংখ্যাই ৮ জন! বাকিরাও অচেনা। এ নিয়ে ম্যারাডোনার ডাকা খেলোয়াড়ের সংখ্যা ৯০ পেরিয়ে গেল। নির্দিষ্ট একটা দলকে এক সুতোয় গেঁথে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ যখন খোদ দলের মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান ভেরন দিয়ে যাচ্ছেন, ম্যারাডোনা তখন হাঁটছেন নিজের পথেই। ওয়েবসাইট।