অন্যকলাম
ইনমেসিওন্যান্তেসংবাদ শিরোনাম তো কতবারই হয়েছেন, হচ্ছেন! লিওনেল মেসি এখন খবর অন্যভাবেও। অভিধানে ঢুকে পড়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। স্প্যানিশ অভিধান খুললেই নতুন একটা শব্দ পাবেন, ‘ইনমেসিওন্যান্তে। বিশেষণ হিসেবে দেখানো শব্দটিকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে—এক. নিখুঁতভাবে ফুটবল খেলা, নিজের খেলায় উন্নতি করতে যার সামর্থ্য সীমাহীন। দুই. বর্ণনা করা হয়েছে সর্বকালের সেরা হিসেবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ‘লিওনেল মেসি সত্যিকার অর্থেই ইনমেসিওন্যান্তে, যখন সে খেলতে নামে।’ মেসির প্রশংসা করতে গিয়ে ধারাভাষ্যকারদের সংগ্রাম করতে হচ্ছে। জুতসই বিশেষণ আর খুঁজে পাচ্ছেন না! স্প্যানিশ অভিধান একটা সমাধানই দিল! ওয়েবসাইট।গলফার রাইসকন্ডোলিৎসা রাইসের গলফপ্রীতিটা পুরোনো। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর জন্য এটা যে শখের চেয়েও বেশি, সেটাই দেখালেন। ক্যালিফোর্নিয়ার পেবল বিচে অংশ নিয়েছেন আধা পেশাদার একটা টুর্নামেন্টে। এর আগে প্রথম মহিলা সদস্য হিসেবে গলফের কুলীনকুল অগাস্টা ইন্টারন্যাশনালের সদস্য হয়েছেন। টুর্নামেন্টে অবশ্য একটা ছোট্ট অঘটন ঘটিয়ে ফেলেছেন, তার নেওয়া শট এক দর্শকের কপালে গিয়ে লাগে। ভাগ্য ভালো, তেমন চোট পাননি ওই দর্শক। ওয়েবসাইট। খালি পায়েবুট ছাড়াও যে ফুটবলটা দিব্যি খেলা যায়, এমনকি গোলও করা যায় সেটাই পরশু দেখালেন জুভেন্টাসের আলেসান্দ্রো মাত্রি। ফিওরেন্টিনার সঙ্গে ম্যাচে একসময় ডান পায়ের বুট খুলে যায় এই স্ট্রাইকারের। দমে না গিয়ে খালি পায়েই গোল করেছেন। মাত্রি নিজেই বিস্মিত এই অভাবনীয় গোলে, ‘কেউ পেছন থেকে আমার পায়ে পা লাগানোর পর বুট খুলে যায়, সেটি গোল দেওয়ার ঠিক আগ মুহূর্তে। মোজা পরেই গোলটা করতে হয়। যা হয়েছে সেটা ভালোর জন্যেই হয়েছে।’ জুভেন্টাস কিংবদন্তি পাভেল নেদভেদ এমন গোল দেখে অবাক, ‘আমার ক্যারিয়ারে আমি বুট ছাড়া কাউকে গোল করতে দেখিনি!’ ওয়েবসাইট।