অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্ডোত্সববড়দিনের সময় ইউরোপজুড়ে খেলোয়াড়েরা যখন ছুটি কাটান, প্রিমিয়ার লিগের ক্লাবগুলো তখন দম ফেলার ফুরসত পায় না। ইপিএলের খেলোয়াড়েরা সেটা নিয়ে ক্ষোভও জানিয়েছিলেন। একই অনুভূতি এখন নেইমারেরও হচ্ছে। ব্রাজিলের ঐতিহ্যবাহী কার্নিভাল শুরু হয়ে গেছে গত শুক্রবার। শেষ হবে আজ। সবাই এখন ছুটিতে। অথচ এই উত্সবের ডামাডোলে নেইমারকে মাঠে নামতে হয়েছে সান্তোসের হয়ে। নেইমার গোল করেছেন বটে, কিন্তু সান্তোস পলিস্তার কাছে হেরেছে ৩-১ গোলে। উত্সবে না থাকার ক্ষোভ তো ছিলই, হারের হতাশা যোগ হওয়ায় নেইমারের খেদ, ‘হারাটা হতাশার, তা-ও আবার কার্নিভালের সময়। এখন ছুটি চলছে। আমাদের মাঠে থাকার কথা নয়।’ ওয়েবসাইট।ফেদেরারের চাওয়াসাইক্লিং এর অনেক সুফল পেয়েছে। এবার টেনিসেও ‘বায়োলজিক্যাল পাসপোর্ট’ পদ্ধতিতে ডোপ পরীক্ষা চালুর দাবি জানালেন রজার ফেদেরার। বায়োলজিক্যাল পাসপোর্টে একজন ক্রীড়াবিদকে নিয়মিত বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এসব পরীক্ষার সর্বশেষ ফলাফল এতে থাকে। ফলে কারও রক্তে বা মূত্র নমুনার ফলাফল আগের ফলাফলের সঙ্গে তুলনা করা যায়। সহজেই বোঝা যায় আগের ফলাফলের সঙ্গে বর্তমান ফলাফলের হেরফের। এ ধরনের পাসপোর্ট চালুর পাশাপাশি টেনিসে আরও বেশি ডোপ পরীক্ষার পরামর্শও দিয়েছেন সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী। অস্ট্রেলিয়ান ওপেন শেষে তাঁর রক্ত পরীক্ষা হয়নি, এই তথ্য জানিয়ে ফেদেরার বলেছেন, এতে তিনি বিস্মিত। ওয়েবসাইট।