অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উডসের মনসাবেক স্ত্রী এলিন নরডেগ্রেনের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তিন বছর আগে, দুনিয়া কাঁপানো সেই নারী কেলেঙ্কারির পর। কিন্তু হঠাৎ করেই কি সাবেক স্ত্রীর প্রতি পুরোনো টান অনুভব করছেন টাইগার উডস? না হলে বিবাহবিচ্ছেদের পর আবার প্রকাশ্যে তাঁদের একসঙ্গেই-বা দেখা যাবে কেন? ফ্লোরিডায় তরুণদের একটা সংগঠনে সাবেক বিশ্বসেরা গলফার গিয়েছিলেন ছেলেমেয়েকে নিয়ে। ঘণ্টা খানেক পর যোগ দেন নরডেগ্রেন। দুজন আধঘণ্টা গল্পও করেছেন। অথচ স্কিয়ার লিন্ডসে ভনের সঙ্গে উডস মন দেওয়া-নেওয়া করছেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে কিছুদিন ধরেই! সত্যি সেলকাস, কী বিচিত্র মানুষের মন! ওয়েবসাইট। পেলের পক্ষেকদিন আগেই নেইমারকে ‘সাধারণ মানের’ বলে ধুয়ে দিয়েছিলেন পেলে। নেইমার খেলার চেয়ে নিজের হেয়ারস্টাইল নিয়েই বেশি ব্যস্ত থাকেন, বলেছেন এমনটাও। নেইমারের এজেন্টও ‘পাটকেল’ ছুড়েছেন ফুটবলসম্রাটকে। বলেছিলেন পেলে এখন খেললে নেইমারের চেয়ে খারাপই খেলতেন। সান্তোসের কোচ রামালহো অবশ্য পেলের পক্ষেই দাঁড়াচ্ছেন। বলছেন, নেইমারের সমালোচনার পেছনে পেলের কোনো দুরভিসন্ধি খোঁজাটা ভুল, ‘যখন তিনি (পেলে) কথা বলেন তখন নিজের স্বার্থের জন্য নয়, সবার ভালোর জন্যই বলেন।’ তবে রামালহো এটি স্বীকার করেন না যে, নেইমার ‘আত্মকেন্দ্রিক’। যদিও স্বীকার করেছেন সান্তোস স্ট্রাইকার এখনো খেলাটা গড়তে পারেন না। ওয়েবসাইট। ফৌজার শেষফৌজা সিংকে মনে আছে? সবচেয়ে বেশি বয়সে ম্যারাথনে দৌড়ে ইতিহাস গড়েছিলেন যে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তবে আর দৌড়াতে দেখা যাবে না ১০১ বছর বয়সী প্রবীণ দৌড়বিদকে। গতকাল হংকংয়ে ১০ কিলোমিটার দীর্ঘ দৌড়ের পর বলেছেন আর নয়, এবার অবসরে যাবেন ‘টারবান্ড টর্নেডো’। শতক পেরিয়ে যেন আগের চেয়েও সতেজ ফৌজা, দৌড় শেষ করেছেন ১ ঘণ্টা ৩২ মিনিট ৪৮ সেকেন্ডে। গত বছরের চেয়ে যা আধা মিনিট কম। ফৌজা সিংয়ের কাছে এটি ‘জীবনের সবচেয়ে সুখী দিনগুলোর একটি’। এএফপি।