অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বারে দ্বারেমাঠে দর্শক আসছে না। তাই দর্শকদের উদ্বুদ্ধ করতে বাড়িতে বাড়িতে গিয়ে ধরনা দেবেন ফুটবলাররা! চোখ কপালে তুলবেন না, অভিনব এ ঘটনা ঘটছে সিঙ্গাপুরে। এমনিতে সিঙ্গাপুরবাসী ফুটবলবিমুখ নয়। বরং ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ চলার সময় সবাই বুঁদ হয়ে থাকে টিভি সেটের সামনে। অথচ সেখানেই ‘এস লিগের’ ম্যাচ দেখতে মাঠে যাওয়ার গরজ থাকে না কারও। গত বছর ম্যাচপ্রতি গড় দর্শকের সংখ্যা নেমে আসে ৯৩২ জনে। বেলস্টিয়ার নামের ক্লাবটির আশা, এই যে ফুটবলাররা ঘরে ঘরে গিয়ে দর্শক টানার চেষ্টা করছেন, তাতে এ বছরের পুরোটাই ভরা থাকবে দর্শকে। রয়টার্স।পিকের বচনফুটবলজগতে আর যা-ই হোক, সুবোধ বালক কেউ বলবে না মারিও বালোতেল্লিকে। জ্লাতান ইব্রাহিমোভিচও সুযোগ পেলে ছেড়ে কথা বলেন না। সাবেক ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন অনেক। অথচ ইব্রারই সাবেক বার্সা-সতীর্থ জেরার্ড পিকে বলছেন, তাঁরা দুজনই নিপাট ভালো মানুষ! ‘ইব্রাহিমোভিচ ও বালোতেল্লিকে চমৎকার মানুষ হিসেবেই জানি। তাদের সঙ্গে গল্প করা ও খেলতে পারাটা মজার। যখন ইব্রা বার্সায় ছিল তখন তাকে ভালো মানুষ হিসেবেই সবাই জানত ও সম্মান করত’—পিকের মন্তব্য। ওয়েবসাইট।