অন্যকলাম
বিপদে বেনজেমাঘটনাটা অবশ্য বেশ আগের। গ্রানাডার মাঠে গিয়ে হারের লজ্জায় ডুবেছিল রিয়াল মাদ্রিদ। সেই হতাশা থেকেই ম্যাচ খেলে ফিরে মাদ্রিদের উপকণ্ঠে রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমা গাড়ি চালাচ্ছিলেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে। গাড়ি চালানোর অনুমোদিত সীমা ২০০ কিলোমিটার পর্যন্ত। বেনজেমা তাঁর অডির গতি তুলেছিলেন ২১৬ কিলোমিটার! সেটা আবার ধরা পড়ে ট্রাফিক ক্যামেরায়। এত দিন পর ২৫ বছর বয়সী স্ট্রাইকারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে স্প্যানিশ পুলিশ। শিগগিরই কাঠগড়ায় দাঁড়াতে হবে বেনজেমাকে। শাস্তি কিছু একটা হবেই। এএফপি।‘নিষিদ্ধ’ রংফুটবল তো শুধু একটা খেলা নয়, একটা উৎসবও। সেই উৎসবের রংটা সবচেয়ে বেশি ছড়ায় গ্যালারিতেই। কিন্তু রঙিন গ্যালারিকে এবার ‘সাদা-কালো’ করার উদ্যোগই নিয়েছে উজবেকিস্তান কর্তৃপক্ষ। দেশটির ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন আইন অনুযায়ী এবার থেকে দর্শকেরা আর বিচিত্র রঙে নিজেদের মুখ তো বটেই, শরীরের কোনো অংশই রাঙাতে পারবে না। কোনো পোষা প্রাণী আনতে পারবে না, নিষিদ্ধ অ্যালকোহলও। উসকানিমূলক কোনো ব্যানার বা প্ল্যাকার্ড নিয়েও স্টেডিয়ামে ঢোকা যাবে না। আইন অমান্যকারীদের স্টেডিয়ামে ঢুকতে তো দেওয়া হবেই না, আইন অনুযায়ী আরও সাজাও জুটতে পারে। এএফপি।হেডে মৃত্যু!বাতাসে ভেসে দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে দেওয়ার দৃশ্য ফুটবলে আকছার। কিন্তু এখন হেড করার আগে ফুটবলাররা বোধ হয় দুবার ভাববেন। যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিজ্ঞানীরা জানিয়েছেন, হেড করলে মস্তিষ্কের তাৎক্ষণিক তো বটেই, দীর্ঘস্থায়ী ক্ষতিও হতে পারে! সম্প্রতি একদল স্কুলপড়ুয়া মেয়ে ফুটবলারের ওপর গবেষণা চালিয়ে পাওয়া গেছে এই তথ্য। হেড করার সঙ্গে মস্তিষ্কের ক্ষতির আশঙ্কার কথা আগেও অনেকে বলেছিলেন। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার এক গবেষক এমন দাবি করলেও শক্ত প্রমাণ দিতে পারেননি। ২০০২ সালে জেফ অ্যাস্টল নামের এক স্ট্রাইকার মাত্রাতিরিক্ত হেড করার কারণে মারা গিয়েছিলেন বলেও খবর ছিল। এএফপি।