অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়াপ্রেমএরিক স্মিড, গুগল চেয়ারম্যান। বিল রিচার্ডসন, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিনিধি ও সিনেটর। এই দুজন যা পারেননি তাই করে ফেললেন ডেনিস রডম্যান। সাবেক এই মার্কিন বাস্কেটবল তারকা উত্তর কোরিয়া গিয়ে দেখা পেলেন রক্ষণশীল সমাজতান্ত্রিক দেশটির নেতা কিম জং-উনের। শুধু দেখাই নয়, সাবেক শিকাগো বুলস খেলোয়াড় পুরো একটি বাস্কেটবল ম্যাচ দেখলেন কিমের সঙ্গে বসে। দুজনকে দেখা গেল খুনসুটি করতেও। এর আগে বিশ্ব তথ্যপ্রযুক্তি ও রাজনীতির দুই মহারথী সাক্ষাৎ পাননি কোরীয় নেতার। খেলাধুলার কাছে হার মানল রাজনৈতিক বৈরিতা? যুক্তরাষ্ট্র যা-ই বলুক, উত্তর কোরিয়ার তরুণ নেতার প্রশংসাই করেছেন রডম্যান। এএফপি। চেক প্রতারণাপ্রদর্শনী ম্যাচ খেলার জন্য অ্যান্ডি রডিকের সঙ্গে ১ লাখ ডলারের চুক্তি করেছিল মিরাকল ম্যাচ ফাউন্ডেশন। কথা ছিল ম্যাচ শেষেই টাকাটা দেওয়া হবে। সরল বিশ্বাসে রডিক গত বছরের ১৪ সেপ্টেম্বর মন্টেভিলে ম্যাচটা খেলেওছিলেন। পরে যখন ব্যাংকে ৫০ হাজার ডলারের দুটি চেক নিয়ে যান তখন দেখেন হিসাবে কোনো টাকা নেই! চেক দুটি তাই প্রত্যাখ্যাত হয়েছে। প্রতারণার জালেই পা দিয়েছিলেন, এটা বুঝতে পেরে সাবেক মার্কিন টেনিস তারকা এখন ক্যানসার নিয়ে কাজ করা দাতব্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা ঠুকতে যাচ্ছেন। ওয়েবসাইট।মরিনহো সড়ক!ফুটবল কোচ বা খেলোয়াড়দের সম্মানে মূর্তি তো আকছারই হয়। মাদাম তুসোর জাদুঘরে কতজনের মোমের প্রতিকৃতিই তো দেখা গেছে। কিন্তু হোসে মরিনহো ছাড়িয়ে গেলেন সবাইকে। আস্ত একটা সড়কের নামই যে রাখা হচ্ছে এই পর্তুগিজ কোচের নামে। নিজের জন্মভূমি পর্তুগালের সেতুবল শহর কর্তৃপক্ষ গত পরশু জানিয়েছে খবরটি। রাজধানী লিসবন থেকে ৫০ কিলোমিটার দূরের শহরটির একটা রাস্তা এখন বয়ে বেড়াবে মরিনহোর নাম। কেউ মারা গেলেই সাধারণত এমন সম্মান দেওয়া হয়। তবে নিজের দেশে যে তিনি ‘জীবন্ত কিংবদন্তি’, সেটাই প্রমাণ করলেন ‘স্পেশাল ওয়ান’! এএফপি।