অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরেনার কাণ্ডগলফ কোর্সে কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। যেমন খেলার সময় দর্শক কোনো ছবি তুলতে বা ভিডিও করতে পারেন না। কিন্তু এক দর্শক সেটা ভুলে গিয়েছিলেন। টাইগার উডসকে দেখার উত্তেজনায় নিজের মোবাইল ফোনে তুলতে শুরু করে দিয়েছিলেন ছবিও। কিন্তু সতর্ক নিরাপত্তাকর্মীদের বাধায় ছবি না তুলেই নিরস্ত হতে হয় সেই দর্শককে। দর্শকটি কে জানেন? সেরেনা উইলিয়ামস! পরে কাহিনিটা জানিয়েছেন নিজের টুইটারে। মজার ব্যাপার হলো, উডসের একটা ছবি টেনিস তারকা নিজেই পোস্ট করেছেন পরে। ছবি যদি সেরেনা না-ই তুলে থাকেন, তাহলে তুলল কে? ওয়েবসাইট। নেপথ্যে এই!ইংলিশ প্রিমিয়ার লিগে সবার নিচে তারা। এই মৌসুমে কিউপিআরের অবনমিত হওয়ার সম্ভাবনাই প্রবল। তবে ক্লাবটির খেলোয়াড়দের কীর্তি শুনলে এই দলটার এমন পরিণতিকে স্বাভাবিক মনে করবেন। গত মাসে দুবাইয়ে প্রস্তুতি ক্যাম্পে খেলোয়াড়েরা ছিলেন উদ্দাম। মাঝরাত পর্যন্ত বাইরে কাটানো, উন্মত্ত পানোৎসব, নৈশক্লাবে ফুর্তি—বাদ ছিল না কিছুই। সুরার পেছনে একেকজন খরচ করেছেন হাজার পাউন্ডের ওপর। নাম প্রকাশে অনিচ্ছুক একজন খেলোয়াড় ডেইলি মেইলকে জানিয়েছেন খবরটা। কিউপিআর কোচ হ্যারি রেডন্যাপ অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু গলায় খুব একটা জোর তিনি পাচ্ছেন কই! রয়টার্স।