অন্যকলাম
ক্ষমাপ্রার্থী ক্লপবারুদে সলতে জ্বালিয়েছিলেন ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ। গত বুধবার জার্মান কাপের শেষ আটে বায়ার্নের কাছে ১-০ গোলে হারের পর ক্লপ আকারে-ইঙ্গিতে বলেছিলেন চীনের মতো অন্যের দেখানো পথে সাফল্য আজকাল অনেকেই পায়। খোঁচাটা ভালোভাবে নেননি বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেস। বায়ার্নের খেলার নিজস্ব বৈশিষ্ট্য ক্লপের কোচ হওয়ার চেয়ে অনেক পুরোনো—পাটকেল ছোড়েন বায়ার্ন কোচ। কথার লড়াই গড়াতে পারত অনেক দূরই। তবে এরপরই সাদা পতাকা উড়িয়েছেন ক্লপই। বায়ার্নকে ইঙ্গিত করে মন্তব্যটা করেননি বলে তাঁর দাবি। আর বায়ার্ন যদি কোচ আঘাত পেয়ে থাকেন সেজন্য ক্ষমাও চেয়েছেন। এএফপি।বিব্রত ফার্গি!তাঁকে দেখলে প্রথম দেখাতে মনে হবে একজন রাগী হেডমাস্টার। কঠিন শৃঙ্খলাপরায়ণ হিসেবেও খ্যাত স্যার অ্যালেক্স ফার্গুসন। বিলাসবহুল গাড়ি চালাতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটান তরুণ খেলোয়াড়েরা। সে জন্য তাঁদের চোখধাঁধানো শেভ্রলে গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ফার্গি। কিন্তু এবার নিজের কথাটা নিজেকেই গিলতে হলো। অসতর্কভাবে চালাতে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কোচের নিজের শেভ্রলে গাড়িটাই পড়েছে দুর্ঘটনায়। লাইসেন্স প্লেট ভেঙেছে, কয়েক জায়গায় চোটও লেগেছে। তবে ভাগ্য ভালো নিজে চোট পাননি! ওয়েবসাইট।