অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বৈত লিপরিবারকে বেশি সময় দিতে ওয়াসিম আকরাম ছিন্ন করেছেন তিন বছরের বন্ধন। কলকাতা নাইট রাইডার্স তাই খুঁজছিল বোলিং কোচ। সময় খুব বেশি ছিল না হাতে, আইপিএল শুরু হতে আর এক মাসও নেই। তবে সমাধান মিলল দ্রুতই। নতুন একজনকে পাওয়া গেল দলের মধ্যেই, যিনিও আছেন তিন বছর ধরে। কেকেআর ওয়াসিম আকরামের উত্তরসূরি মনোনীত করেছে ব্রেট লিকে। সঙ্গে দলের পেস আক্রমণের নেতা পরিচয়টাও থাকছে। এবারের আইপিএলে তাই খেলোয়াড়-বোলিং পরামর্শকের দ্বৈত ভূমকায় থাকছেন লি। কে জানে, হয়তো এটা তাঁর ভবিষ্যৎ পথচলারও শুরু! ওয়েবসাইট।আগুয়েরোর প্রেমবেশি দিন কি আর হূদয়টা খালি রাখা যায়? সার্জিও আগুয়েরোও খালি রাখলেন না। গত বছর ডিয়েগো ম্যারাডোনার মেয়ে জিয়ান্নিনার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে আর্জেন্টাইন তারকার। সাময়িক বিরহ কাটিয়ে আবার প্রেমের সাগরে নৌকা বাইছেন ম্যান সিটির স্ট্রাইকার। আর্জেন্টিনারই পপতারকা কারিনা তাজেদার সঙ্গে মন দেওয়া-নেওয়া শুরু করেছেন। গত সপ্তাহে প্রেমিকার কনসার্ট দেখতে উড়ে গিয়েছিলেন আর্জেন্টিনা পর্যন্ত। তাজেদাও নাকি নিজের পাঁচ বছর বয়সী মেয়েসহ ম্যানচেস্টারে এসেছিলেন। কাছের বন্ধুদের ২৭ বছর বয়সী পপতারকা জানিয়েছেন, তাঁদের সম্পর্কটা গুরুত্বপূর্ণ বাঁকে পৌঁছেছে। ওয়েবসাইট। জিকোর মূর্তি‘ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ...তোমাদের ৬০ বার ধন্যবাদ!’—নিজের জন্মদিনে এভাবেই সমর্থকদের অভিনন্দন জানালেন জিকো। জন্মদিনে কোথায় শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার জোয়ারে ভাসবেন, উল্টো ব্রাজিলিয়ান কিংবদন্তিই ধন্যবাদ বিলালেন। কারণও আছে। গত পরশু ছিল জিকোর ৬০তম জন্মদিন। এ উপলক্ষে তাঁর সাবেক ক্লাব ফ্লামেঙ্গো স্টেডিয়ামের প্রবেশমুখে নির্মাণ করেছে জিকোর বিশাল এক প্রতিমূর্তি। পরশু এর উদ্বোধনী অনুষ্ঠানে জিকোর সঙ্গে উপস্থিত ছিলেন ক্লাবের শত শত সমর্থক। যারা চিৎকার করে গাইছিল, ‘পেলের চেয়ে জিকো ভালো...।’ প্রতিদানে জিকো সমর্থক ও ক্লাবকে জানিয়েছেন কৃতজ্ঞতা, ‘আমার বাবা আমাকে ফ্ল্যামেঙ্গোকে ভালোবাসতে শিখিয়েছেন। যেটি সব সময়ই আমার কাছে দ্বিতীয় বাড়ি।’ ওয়েবসাইট।