অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধুই গুজবদুজন প্রেমের ভেলায় ভাসছেন দেড় বছর হয়ে গেল। হঠাৎ করেই বাতাসে গুঞ্জন, গলফার ররি ম্যাকইলরয় ও টেনিস খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকির সম্পর্ক নাকি চুকেবুকে গেছে। গুঞ্জনের শুরু হয় হোন্ডা ক্লাসিকের মাঝপথেই ম্যাকইলরয় নাম প্রত্যাহার করে নিলে। তখন ২৩ বছর বয়সী ম্যাকইলরয় বলেছিলেন কারণটা ‘মানসিক’। পরে অবশ্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দাঁতের ব্যথাকে। এর আগেই আবার মালয়েশিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই হেরে বসেন ওজনিয়াকি। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তাঁদের ছাড়াছাড়ি হওয়ার গুজব রটে যায়। শেষমেশ ওজনিয়াকিকে মুখ খুলতে হলো। বললেন, এসব গুজব। তাঁরা দুজন সুখেই আছেন। ওয়েবসাইট।জরিমানাড্রাইভিং-সংক্রান্ত কারণে কোনো খেলোয়াড়ের জরিমানার খবর হলে সাধারণত ধরে নেওয়া হয়, তিনি সীমা লঙ্ঘন করে বেশি গতিতে গাড়ি চালিয়েছেন অথবা তাঁর ড্রাইভিং লাইসেন্স ছিল না। কিন্তু এই দুটি অপরাধের কোনোটিই করেননি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। তবু ছয় হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে তাঁকে। অপরাধ, গত ১২ ফেব্রুয়ারি মাদ্রিদের রাস্তায় গাড়ি বের করেছিলেন মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে। গত মাসের ওই ঘটনার জন্য পরশু মার্সেলোর বিরুদ্ধে আর্থিক জরিমানাও করেছেন আদালত। রয়টার্স।পছন্দ নেইআজ রিয়াল মাদ্রিদ তো কাল বার্সেলোনা। আরেক দিন বায়ার্ন মিউনিখ। কত ক্লাবের সঙ্গেই না জুড়ে দেওয়া হলো নেইমারের ভবিষ্যৎ! সব গুজবই থেকে গেছে। তবে এত দিনে এসে ব্রাজিলিয়ান স্ট্রাইকার স্বীকার করছেন, ইউরোপে খেলা তাঁর স্বপ্ন। তবে স্বপ্নের ক্লাবের কথা খোলাসা করেননি। বার্সা-রিয়াল কোনো ক্লাবের প্রতিই বাড়তি টান নেই, দুটো ক্লাবই তাঁর কাছে, ‘গ্রেট ক্লাব, বর্ণাঢ্য ঐতিহ্যের ক্লাব’। সময়ের সেরা ফুটবলার বাছতে গিয়েও কূটনীতির পথে হেঁটেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকতে পারেননি, ‘রোনালদো-মেসি দুজনই মহাতারকা, দুজনই কিংবদন্তি, দুজনই আদর্শ। তবে একজনকে বেছে নিতে বললে মেসিকেই বেছে নেব।’ ওয়েবসাইট।