অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোনাসবোনাসটা বকেয়াই ছিল। ছয় মাসের মধ্যে দু-দুটি বিশ্বকাপ জিতেছে দল। শ্রীলঙ্কায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতে ওয়ানডে বিশ্বকাপ শিরোপাও। এর মধ্যে একটা ভালো দিনও পাওয়া গেল। ৮ মার্চ ছিল বিশ্ব নারী দিবস। সেই দিনেই অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলকে বিশেষ বোনাস দেওয়ার ঘোষণা দিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বোনাসের অঙ্কটা হয়তো খুব বেশি নয়। জনপ্রতি ১০ হাজার অস্ট্রেলীয় ডলার। তার পরও খুশি অস্ট্রেলিয়ার মেয়েরা, হাত তো আসছে! ওয়েবসাইট। এ কী ক্যাপ্রিয়াতি!প্রেমিকাকে খুন করে ফেলার দুটি আলাদা খবরের জন্ম দিয়েছেন দুই ক্রীড়াতারকা। এবার এল প্রেমিককে নির্যাতনের খবর! সাবেক টেনিস তারকা জেনিফার ক্যাপ্রিয়াতি নাকি তাঁর প্রেমিককে একাধিকবার মারধর করেছেন। এই অভিযোগে সম্পর্ক ছিন্ন করে সাবেক বনে যাওয়া প্রেমিক ইভান ব্র্যানান মামলা করেছেন আদালতে। ক্যাপ্রিয়াতির ওপরে ঝুলছে গ্রেপ্তারি পরোয়ানার খড়্গ। এমনই চমকে দেওয়া খবর দিয়েছে গসিপ এক্সট্রা নামের একটি ওয়েবসাইট। তবে গসিপের এই খবর কেবলই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন ক্যাপ্রিয়াতির আইনজীবী। ওয়েবসাইট। ফাঁসজাতীয় দলে জায়গা পেতে হলে কী করতে হবে? ভালো খেলে কোচের সুনজর কাড়তে হবে। কিন্তু ব্যাপারটা কি এতই সহজ? ব্রাজিলিয়ান ক্লাব রেসিফের সভাপতি লুসিয়ানো বিভারের কাছ থেকে জানা যাচ্ছে বিস্ময়কর তথ্য। জাতীয় দলে নিজের খেলোয়াড়কে ঠাঁই করে দিতে বেশ টাকাপয়সা খরচ করেছিলেন বলে দাবি করেছেন বিভার। ২০০৬ সালে দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী ৬৮ বছর বয়সী জানিয়েছেন, ২০০১ সালে কনফেডারেশনস কাপের ব্রাজিল দলে লিওমার নামের এক খেলোয়াড়কে দলে নেওয়ার জন্য তিনি পেশাদার তদবিরকারী নিয়োগ করেছিলেন। ব্রাজিলে এটি নাকি খুবই স্বাভাবিক ব্যাপার! ওয়েবসাইট।