অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদোর জার্সিক্রিস্টিয়ানো রোনালদো এখন রিয়াল মাদ্রিদের অর্থভান্ডারের জন্যও ‘সোনার ডিম পাড়া হাঁস’। বিস্ময়কর পারফরম্যান্স ও আরও বেশি বন্ধুত্বসুলভ ‘নতুন ভাবমূর্তির’ কারণে বছরের শুরু থেকে রোনালদোর জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে রোনালদোর জার্সি বিক্রি। ফুলে-ফেঁপে উঠছে রিয়ালের কোষাগার। জার্সি বিক্রিতে শিগগিরই ‘সিআর-৭’ যেকোনো সাবেক ‘গ্যালাকটিকো’ গ্রেটকে পেছনে ফেলতে যাচ্ছেন। বিশ্বে সবচেয়ে বেশি জার্সি বিক্রি করে রিয়াল ও ম্যানচেস্টার ইউনাইটেড—প্রতি মৌসুমে যথাক্রমে ১০ লাখ ও পাঁচ লাখ করে। ‘সিআর-৭’-এর প্রভাবে বছর শেষে রিয়ালের জার্সি বিক্রি নতুন রেকর্ড করবে। ওয়েবসাইট।প্রশংসাপ্রশংসাও এক ধরনের হাতিয়ার। নিন্দুকদের মুখ বন্ধ করতে অ্যালেক্স ফার্গুসনও তাই বেছে নিলেন এই অস্ত্র। ওয়েইন রুনির ভূয়সী প্রশংসা করে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ জবাব দিলেন সমালোচকদের। গত মঙ্গলবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিতে রুনিকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন ফার্গুসন। ৭৩ মিনিটে বদলি হিসেবে নামলেও রুনি দলের হার এড়াতে পারেননি। পরে ফিসফিসানি ওঠে, তবে কি মৌসুম শেষেই ইউনাইটেড ছেড়ে যাচ্ছেন রুনি? জবাবে ফার্গুসন মাতলেন রুনি-বন্দনায়, ‘আমরা চাই না ভালো খেলোয়াড়েরা চলে যাক। সে (রুনি) পল গ্যাসকোয়েন, ববি চার্লটন।’ মানে একের ভেতরে দুই। গুরুর মুখে এমন প্রশংসা শুনে রুনি কি ক্লাব ছাড়তে চাইবেন? রয়টার্স।এবার ওজিলগাড়ি নিয়ে বাড়াবাড়িই কি করছেন ক্রীড়াতারকারা? না হলে একের পর এক এ ধরনের খবর কেন আসতে শুরু করেছে হুট করে। এই তো সেদিন থানাহাজত ঘুরে এলেন কার্লোস তেভেজ। কদিন আগে বেনজেমা আর মার্সেলোও আক্কেলসেলামি গুনেছেন। এবার গাড়ি নিয়ে ঝামেলায় পড়েছেন মেসুত ওজিলও। না, রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের অপরাধ গুরুতর কিছু নয়। ভুল একটা ‘টার্ন’ নিয়েছেন মাত্র। শাস্তিও বড় কিছু পেতে হয়নি। ৫০০ ইউরো দিয়েই মুক্তি মিলেছে। ওজিলদের মতো ধনী ফুটবলারদের এ তো স্রেফ হাতের ময়লা! ওয়েবসাইট।