অন্যকলাম
সেরা বেকহামডেভিড বেকহামকে পিএসজি কেন কিনল, সেটা নিয়ে অনেক জল্পনা-কল্পনা আছে। ইংলিশ মিডফিল্ডারের আকাশচুম্বী ভাবমূর্তির জন্যই তাঁকে ভেড়ানো হয়েছে, এমন ধারণা আছে অনেকেরই। নতুন একটা জরিপের ফল সত্যি হলে পিএসজির বিনিয়োগটা দারুণ জুতসই হয়েছে বলতেই হবে। রোনালদো-মেসিকে ছাড়িয়ে এখনো পড়তি বয়সের বেকহামের বাজারমূল্যই সবচেয়ে বেশি। তা-ও আবার বেকহামের মোট মূল্য যেখানে ১৭.৫ কোটি পাউন্ড। সেখানে দ্বিতীয় মেসির মোটে ১১.৫ কোটি! ১১.২ কোটি নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো আছেন তিনে। সেরা দশে আছেন ওয়েইন রুনিও, ৫ কোটি নিয়ে পিছিয়েই আছে মেসি-বেকহামদের চেয়ে। ওয়েবসাইট। মহামূল্য বেলক্যারিয়ারের সেরা সময়টাই কাটাচ্ছেন গ্যারেথ বেল। সামনের মৌসুমে বড় কোনো ক্লাবেই হয়তো যাচ্ছেন টটেনহামের এই উইঙ্গার। গায়ে তাঁর সাদা জার্সি। সামনের মৌসুমেও সাদা জার্সিই পরবেন, তবে সেটা হয়তো রিয়ালের হয়ে। বেলকে দলে টানতে নাকি ৭ কোটি পাউন্ডের ‘অবিশ্বাস্য’ প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। ১ কোটি ১০ লাখ পাউন্ড বার্ষিক বেতনে ৫ বছরের চুক্তির প্রস্তাবও নাকি দেওয়া হবে। রিয়ালের কেউ এখনো মুখ খোলেননি। তবে একবার বার্নাব্যুর সঙ্গে যাঁর নাম জড়িয়ে গুজব রটে, বেশির ভাগ সময় সেটাই সত্যি হয়। বেলের ক্ষেত্রেও কি এমন কিছু ঘটবে? ওয়েবসাইট। উইন্ডিজের পথেক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেছিলেন। তার পরও টেস্ট ক্যারিয়ার থমকে গেছে তিন টেস্টেই। জন বেনোকে বরং সবাই চিনত ভাইয়ের পরিচয়ে। রিচি বেনোর ছোট ভাই। তবে ক্রিকেটার সত্তাকে ছাপিয়ে জন নিজের আলাদা একটা পরিচয় গড়তে পেরেছিলেন জাতীয় নির্বাচক হিসেবে। অ্যালান বোর্ডারের নেতৃত্বে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সেই রেঁনেসোয় বড় অবদান ছিল জনের। একঝাঁক প্রতিভাবান তরুণকে নির্বাচনের কৃতিত্ব তো তাঁর! সেই জন বলছেন, অস্ট্রেলিয়ান ক্রিকেট যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের পথে। ওয়েস্ট ইন্ডিজের মতোই আত্মতৃপ্তির মূল্য দিতে হচ্ছে এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটকে। এমন এক দিনে জন কথাটা বললেন, যখন চার ক্রিকেটারের বহিষ্কারে অস্ট্রেলিয়াকে নিয়ে হাসাহাসি ক্রিকেটবিশ্বে! ওয়েবসাইট।