অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদোর গাড়িক্রিস্টিয়ানো রোনালদোর গাড়ি বলে কথা। দুর্ঘটনায় যতই দুমড়েমুচড়ে যাক, বাজারে তার চাহিদা থাকবেই। তো দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া রোনালদোর সেই ফেরারি গাড়িটি বিক্রি করা হবে আবারও। বছর চারেক আগে দুর্ঘটনায় বিধ্বস্ত হয় রোনালদোর ৫৯৯ জিটিবি ফেরারি গাড়িটি। পরে সেটি বিক্রিও করে দেওয়া হয়। ইন্টারনেটে কেনাবেচার সাইট ই-বের নিলামের মাধ্যমে গাড়িটি কিনেছিল ফ্রান্সের পুরোনো গাড়ির কোম্পানি স্টার অটো। তবে গাড়িটি রোনালদোরই কি না, এ নিয়ে দেখা দেয় ঝামেলা। সেটার নিষ্পত্তি না হওয়াতে আবারও তাই তোলা হচ্ছে নিলামে। ওয়েবসাইট। শিলটনের কাণ্ডস্বভাব যায় না মলেও। পিটার শিলটন যেন প্রমাণ করলেন সেটাই। বয়স ৬০ বছর। এই বৃদ্ধ বয়সে এসে কিনা শিলটনকে দাঁড়াতে হচ্ছে কাঠগড়ায়। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা সাবেক এই গোলরক্ষকের অপরাধ—মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সম্প্রতি গাড়ি চালাতে গিয়ে ফুটবলারদের গ্রেপ্তার হওয়ার ধুম পড়েছে। শিলটন অবশ্য গ্রেপ্তার হয়েছিলেন গত ২৪ ফেব্রুয়ারি। ১৯৭০ থেকে ১৯৯০-এর দশকে ইংল্যান্ডের হয়ে রেকর্ড ১২৫টি ম্যাচ খেলা শিলটনকে তাঁর বন্ধুর বাড়ির কাছ থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ১০০৫টি লিগ ম্যাচ খেলা শিলটন। ১৯ মার্চ তাঁকে হাজিরা দিতে হবে আদালতে। এএফপি। বেশি বেশিহতে পারেন তিনিও একজন ফুটবলার। কিন্তু সত্যটা স্বীকার করতে তো দোষ নেই। রিও ফার্ডিনান্ডও তাই স্বীকার করলেন, ফুটবলাররা উচিতের চেয়ে বেশিই কামাচ্ছেন। সম্প্রতি গোল ডটকম বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী ফুটবলারদের একটা তালিকা করেছে। ‘গোল্ড রিচ’ নামের সেই তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ডিফেন্ডার আছেন ১০ নম্বরে। এ নিয়ে ফার্ডিনান্ড বলেছেন, অন্যান্য পেশার তুলনায়, এমনকি সেনাবাহিনীর চেয়েও ফুটবলে টাকা বেশি, ‘সরকারি চাকুরেদের তুলনায় আমরা বেশি টাকা পাই কি না? সেনাবাহিনীর চেয়ে, যারা আমাদের দেশকে সেবা দিয়ে যাচ্ছে? আমি বলব, অবশ্যই।’ তাঁর আফসোস, গলফ, টেনিস, বাস্কেটবল, বেসবলের খেলোয়াড়েরা যে ফুটবলারদের চেয়েও বেশি আয় করেন। ওয়েবসাইট।