অন্যকলাম
বোথামের বিদ্রূপঅস্ট্রেলিয়ান ক্রিকেটে এখন গৃহদাহের আঁচ। শৃঙ্খলাভঙ্গের দায়ে দলের চার-চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বাদ পড়েছেন মোহালি টেস্ট থেকে। এটিকে বলা হচ্ছে ‘হোমওয়ার্কগেট বিতর্ক’। অস্ট্রেলিয়ানদের এমন দুর্দশা অনেকের কাছেই নিখাদ বিনোদন। ইংলিশ গ্রেট ইয়ান বোথামের কথাই ধরুন। নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজের ধারাভাষ্য দিতে এ মুহূর্তে নিউজিল্যান্ডে বোথাম। সেখানেই বলেছেন পুরো ব্যাপারটাই তাঁর কাছে স্রেফ ‘হাস্যকর’ মনে হচ্ছে। তবে বোথামের মতো অতটা নির্দয় নন তাঁর স্বদেশি মাইক আথারটন! অস্ট্রেলিয়ার মতো দল বলেই তাঁর কাছে পুরো ব্যাপারটাই ‘অবিশ্বাস্য’ মনে হয়েছে। এএফপি।মিটমাটএকসঙ্গে পথ চলতে গেলে অনেক কিছুই হয়। খেলোয়াড়ি জীবনেরই ইতি টেনে দিয়েছেন যেখানে, পুরোনো দ্বন্দ্ব রেখে আর কী লাভ? মাইকেল বালাক আর জোয়াকিম লোর মধ্যে তাই মিটমাট হয়ে গেছে। গত বিশ্বকাপে জার্মানিকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বালাকের। চোট নিয়ে ছিটকে পড়লেন। পরে অন্যভাবে দলে যুক্ত থেকে নিজের অভিজ্ঞতাবিনিময় করতে চেয়েছিলেন। কিন্তু বালাকের প্রয়োজনীয়তা কেউ অনুভবই করল না। তরুণ একটা জার্মানি দল পরে এতটাই অবিশ্বাস্য খেলল, বালাকের কথা ভুলেই গেল সবাই। অবশেষে বালাকের বিদায়ী সংবর্ধনার ম্যাচ উপলক্ষে দুজনের মধ্যে বরফ গলেছে। ওই ম্যাচে থাকছেন লো। ওয়েবসাইট।ওয়ার্ন দাওয়াইহোমওয়ার্কগেটের ধাক্কায় টালমাটাল অস্ট্রেলিয়া। দলকে এককাট্টা করতে মনোবিদের দ্বারস্থও হতে হয়েছে। নানাভাবে দলকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন কোচ-অধিনায়ক। তবে শেন ওয়ার্ন বলছেন, ওসবে কিছু হবে না। সত্যিকারের দাওয়াই বাতলে দিয়েছেন তিনিই! ভাববেন না গুরুগম্ভীর কোনো তত্ত্ব, ওয়ার্নের দাওয়াই তাঁর জীবনদর্শন থেকেই। অস্ট্রেলিয়াকে চাঙা করতে পারে মদ আর গান-বাজনা। ওয়ার্নের ভাবনা সোজা—একসঙ্গে বসে গলা পর্যন্ত গেলো, গলা ছেড়ে গান গাও আর গানের তালে নাচো। ব্যস, দূর হয়ে যাবে সব জটিলতা, বাড়বে হূদ্যতা। বোঝাই যাচ্ছে, অধিনায়ক হলে দলের ভেতর দারুণ জনপ্রিয় হতেন ওয়ার্ন! ওয়েবসাইট।