অন্যকলাম
মেসিভক্ত পোপনতুন পোপ আর্জেন্টাইনদের গর্ব। ইউরোপের বাইরের প্রথম পোপ ফ্রান্সিস যে ম্যারাডোনারই দেশের লোক! আর্জেন্টিনায় জন্ম যখন, তখন ফুটবলপ্রীতি থাকবে না সেটা কি হয়? পোপ আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোর একজন ভক্ত। ক্লাবের জার্সি নিয়ে পোপের তোলা ছবিও শোভা পাচ্ছে সান লরেঞ্জোর ওয়েবসাইটে। বার্সেলোনা তারকা লিওনেল মেসিরও বড় ভক্ত পোপ। আর্জেন্টিনার খেলার নিয়মিত দর্শকও তিনি। আর্চবিশপ জাউমি পুয়োল নিশ্চিত করেছেন এই ফুটবলপ্রীতির খবর। আর্জেন্টিনা দল আধ্যাত্মিক একজন শুভাকাঙ্ক্ষীকে তাহলে পেয়ে গেল! ওয়েবসাইট।তারকাদের নাবাতাসে ভেসে বেড়াচ্ছিল নানা গুঞ্জন। পেপ গার্দিওলা বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেওয়ার পর নাকি দলে টানবেন নেইমারকে। শোনা যাচ্ছিল ওয়েইন রুনির নামও। কিন্তু ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের কণ্ঠে এবার অন্য সুর। বায়ার্নের বর্তমান দলটাই যথেষ্ট শক্তিশালী। বায়ার্নের আধ্যাত্মিক গুরু বলে দিলেন এই দলে নতুন কোনো তারকার দরকার নেই। কারণটাও ব্যাখ্যা করেছেন, ‘তারকাদের পেছনে এত বিনিয়োগের তো মানে নেই। এতে প্রতিপক্ষ আরও রক্ষণাত্মক হয়ে পড়বে।’ জানিয়েছেন, নেইমারে খুব একটা আপত্তি ছিল না তাঁর। কিন্তু সান্তোস স্ট্রাইকারের লাগামছাড়া দামের কথা ভেবে এখন আর উৎসাহী নন ‘কাইজার’। ওয়েবসাইট। পাপেট ওয়ার্নওয়ার্নের সঙ্গে বুকাননের সম্পর্কটা কেমন ছিল? এ তো জানা কথাই। সাপে-নেউলে বললেও কম বলা হয়। ওয়ার্ন তো এখনো তাঁর সাবেক কোচকে সুযোগ পেলেই গালমন্দ করেন। তবে একেবারে অন্য রকম ব্যাখ্যা পাওয়া যাচ্ছে মাইক হাসির কাছ থেকে। হাসির দাবি, ওয়ার্ন নাকি আসলে ছিলেন বুকাননের পাপেট! বুকাননের কলের পুতুলের মতোই চলতেন ওয়ার্ন! আসলে সচতুর কোচ বুকানন ইচ্ছা করেই ওয়ার্নকে খেপিয়ে দিতেন, চ্যালেঞ্জ ছুড়ে যাতে তাঁর সেরাটা বের করে আনা যায়। আর ওয়ার্ন সেটা না বুঝে রাগের চোটে নিজেকে উজাড় করে দিতেন। তাতে লাভ হতো দলের! ওয়েবসাইট।