অন্যকলাম
উদ্যাপন পণ্ডএমন উপলক্ষ হররোজ আসে না, চেলসির হয়ে করলেন ২০০তম গোল। আনন্দের আতিশয্যেই কিনা ফ্রাঙ্ক ল্যাম্পার্ড গোল উদ্যাপন করতে চলে গিয়েছিলেন মাঠের এক প্রান্তে। সেদিকের সব দর্শক ছিল আবার ওয়েস্ট হামের সমর্থক। এই ওয়েস্ট হাম থেকেই ২০০১ সালে চেলসিতে এসেছিলেন ল্যাম্পার্ড। একসময়ের ঘরের ছেলের এমন উদ্যাপন অনেকেরই গাত্রদাহের কারণ হয়েছিল। তাদের কেউ কেউ ব্যাপারটা সইতে পারেনি। সেজন্যই ল্যাম্পার্ড ও উদ্যাপনের সঙ্গী জন টেরিকে লক্ষ্য করে মুদ্রা ছুড়ে মারে তারা। তবে দুজনের কেউই চোট পাননি। পুলিশ গ্রেপ্তার করেছে দুই দুষ্কৃতকারীকে। এএফপি।গিনেস বুকেএক মিনিটে এক ব্যাটসম্যান কয়টা বলের মুখোমুখি হয়? সাধারণ হিসেবে স্পিনার হলে দুটি, পেসার হলে দুই মিনিটে তিনটি। কিন্তু রানা নাভেদ করে ফেললেন হাফ সেঞ্চুরি! ঘটনা সত্যি। তবে কোনো ম্যাচে নয়, আয়োজনটাই ছিল রেকর্ড গড়ার জন্য। গত বুধবার লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে এক মিনিটে ৫০ জন বোলার বল করলেন রানা নাভেদকে। তিনটি উইকেটের বাইরে পড়েছে, দুটি ব্যাটে-বলে হয়নি। তবে ৪৫টি ব্যাটে লাগিয়ে অনায়াসেই গিনেস বুক অব রেকর্ডসে নাম লিখিয়েছেন পাকিস্তানি পেসার। এক মিনিটে ১৯টি বল ব্যাটে লাগিয়ে আগের রেকর্ড করেছিলেন ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। ওয়েবসাইট।জন্মদিনেএখনই বাপকা বেটা বলা যাবে না। তবে ডেভিড বেকহাম-তনয় ব্রুকলিন বাবার পথেই হয়তো হাঁটতে যাচ্ছে। এরই মধ্যে চেলসি ১৪ বছর বয়সী ব্রুকলিনকে পরখও করে দেখেছে। ছেলের ফুটবল-প্রীতির কথা বিলক্ষণ জানেন বেকহাম। সেজন্যই ১৪তম জন্মদিনে দারুণ একটা চমক দিলেন ছেলেকে। বাবার উপহারের মোড়ক খুলে বিস্মিত ব্রুকলিন দেখে সান্তোস স্ট্রাইকার নেইমারের একটা জার্সি। সঙ্গে নেইমারের বার্তাও আছে, ‘শুভ জন্মদিন নতুন বন্ধু ব্রুকলিন, নেইমার ১১’। কে জানে, ১৫তম জন্মদিনেই হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর বুট চলে আসবে ব্রুকলিনের কাছে! ওয়েবসাইট।