অন্যকলাম
সভাপতির কাণ্ড!রাশিয়ার রুবিন কাজান ও চেচনিয়ার তেরেক গ্রোজনির খেলা চলছিল। লাল কার্ড দেখে মাঠ ছেড়ে চলে যেতে হয় চেচেন ক্লাবের অধিনায়ক রিজভান উতসিয়েভকে। এমন সময় বিনা মেঘে যেন বজ্রপাত, সবাইকে হতভম্ব করে লাউডস্পিকার গমগম করে উঠল, ‘রেফারি, তুমি একটা গর্দভ।’ মনে করা হয়েছিল কাজটা করেছেন মাঠের কোনো ঘোষক। পরে জানা গেল, আর কেউ নন, খোদ তেরেকের সভাপতি রামজান কাদিরভই করেছেন কাণ্ডটি! কাদিরভ আবার চেচনিয়ার সর্বেসর্বাও। পরে নিজেই স্বীকার করেছেন রেফারির উল্টাপাল্টা সিদ্ধান্তে মেজাজ হারিয়ে অমন করেছিলেন। ক্ষমাও চেয়েছেন। তাতে অবশ্য পার পাবেন বলে মনে হয় না। জুটতে পারে শাস্তি। এএফপি।স্যার জাদেজারবীন্দ্র জাদেজা কে? ভারতীয় অলরাউন্ডার বলবেন তো? কিন্তু উইকিপিডিয়া যে কাল জাদেজা পরিচয় দিল মানবপ্রেমী, জনহিতৈষী, নোবেল বিজয়ী, দুবারের লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদ এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি! নিশ্চয়ই চোখ কপালে তুলছেন। তবে জাদেজার ক্যারিয়ারের অনুসারী হলে অবাক হওয়ার কথা নয়। টানা ব্যর্থতার পরও বারবার সুযোগ পাওয়ায় কয়েক বছর ধরে জাদেজা মানেই ক্রিকেট কৌতুকের অফুরন্ত খোরাক। ‘রবীন্দ্র জাদেজা জোকস’ নামে আলাদা ওয়েব পাতাও আছে, অনেকে মজা করে ডাকেন ‘স্যার জাদেজা!’ চলতি অস্ট্রেলিয়া সিরিজে ভালো করায় অবশ্য কমেছে এসব। তার পরও কাল জাদেজার উইকি পাতায় কে যেন ওসব লিখে রেখেছিলেন। একটু পরই অবশ্য সংশোধন করা হয়েছে। ওয়েবসাইট।ইন্টারনেটেও মেসিঅনলাইনে ফুটবল খেলেন? আপনার জন্য সাবধানি টিপস—যদি দেখেন প্রতিপক্ষ বার্সেলোনা কিংবা আর্জেন্টিনা, এবং প্রতিপক্ষ বল ধরে রেখে অহেতুক সময় নষ্ট করে, নিশ্চিত হোন, আপনি মেসির সঙ্গে খেলছেন। মেসি এখন খেলে বেড়াচ্ছেন অনলাইনে। নিজেই বলছেন, ‘আমি অনলাইন প্লে-স্টেশনে খেলতে ভালোবাসি। যাদের সঙ্গে খেলি, তারা জানেই না আমি কে।’ তবে এখানেও হারকে ঘৃণা করেন, ‘অবশ্যই হারলে আমি রেগে যাই এবং আমি স্রেফ সংযোগ বিচ্ছিন্ন করে দিই।’ শুধু তা-ই নয়, বার্সেলোনার দর্শন এড়িয়ে মেসি কখনো কখনো বেছে নেন সময় নষ্ট করার পথ, ‘যখন ম্যাচটা জটিল হয়ে যায়, আমি বল রক্ষণে ধরে রাখি। আর প্রতিপক্ষ রেগে যায়।’ ওয়েবসাইট