অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোহলি ফাউন্ডেশনবয়স মাত্র ২৩। তবে নাম-যশ-খ্যাতি এর মধ্যেই কম কুড়াননি। ভারতীয় দলের সহ-অধিনায়ক তিনি। বিজ্ঞাপনের জগতে কাড়াকাড়ি আর আইপিএলের আশীর্বাদে ব্যাংক ব্যালান্সও ফুলেফেঁপে উঠেছে। বিরাট কোহলি তাই নামছেন মানবসেবায়। দিল্লিতে গত পরশু নাম ঘোষণা করলেন তাঁর দাতব্য প্রতিষ্ঠানের—বিরাট কোহলি ফাউন্ডেশন। প্রাথমিকভাবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলা বিস্তারে কাজ করবে এই প্রতিষ্ঠান। কোহলি বলছেন, বয়সটা খুব বেশি না হলেও এই ধরনের প্রতিষ্ঠান চালানোর মতো পরিণত তিনি হয়েছেন। ৩০ মার্চ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ক্রিকেট ও বলিউড তারকাদের ফুটবল ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে কোহলি ফাউন্ডেশন। ওয়েবসাইট।মেসি-জাদুঘরআর্জেন্টিনার ছোট শহর রোজারিও। এমন শহর অনেকই আছে দেশটাতে। কিন্তু লিওনেল মেসি যে শহরে জন্মেছেন, সেটা ইতিহাসের পাতায় ঠাঁই তো নেবেই। তা এই বিস্ময়কে এবার আলাদাভাবেই সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে শহরটি। মেসির জন্য গড়া হচ্ছে জাদুঘর। শুধু মেসিই নন, জাদুঘরে থাকবে রোজারিওর আরেক গর্ব অ্যাঙ্গেল ডি মারিয়ার কীর্তিও। আগামী দুই বছরের মধ্যেই শেষ হয়ে যাবে জাদুঘরের কাজ। মেসি এখন আর্জেন্টিনাতেই আছেন, কাল ভোরেই ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছেন। সঙ্গে আছে ছেলে থিয়াগো। না, সশরীরে নয়। বাঁ পায়ে ছেলের নামে উল্কি এঁকে মেসি দাপিয়ে বেড়াবেন মাঠ। ওয়েবসাইট। মা হেনিনমায়ের অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই টেনিস খেলোয়াড় হয়েছিলেন। সাতটি গ্র্যান্ড স্লাম জিতলেও তাঁর ক্যারিয়ার শেষ হয়েছে অপূর্ণতা নিয়ে। চোটের কাছে হার মেনে বিদায়। ফিরে এসে পায়ের তলায় মাটি না পেয়ে আবার অবসর। জাস্টিন হেনিনের অপূর্ণ স্বপ্ন হয়তো পূরণ করবে লালি! অবশ্য করবে কি না, তার উত্তর পেতে অপেক্ষা করতে হবে। ৩০ বছর বয়সী এই সাবেক টেনিস তারকার কোলজুড়ে যে সদ্যই পৃথিবীর আলো দেখেছে লালি। হেনিন বলেছেন, তাঁর ঘরে ছোট্ট একটা পরি এসেছে। ওয়েবসাইট।