অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্সির উষ্মাশেষ আটের স্বপ্নটা উজ্জ্বলই ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। শেষমেশ বিদায় হলো শেষ ষোলোতেই। সেই হারের যন্ত্রণাটা আরও দগদগে হয়ে উঠেছে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে নানি লাল কার্ড দেখায়। এখনো সেটা ভুলতে পারেননি রবিন ফন পার্সি। রেফারি জুনেত চাকিরের পাশে দাঁড়ানোয় উয়েফার ওপরও ঝাল মিটিয়েছেন ইউনাইটেড স্ট্রাইকার। ‘সবচেয়ে বাজে ব্যাপারটা হলো উয়েফা তাকে (রেফারিকে) সমর্থন করেছে। এটা কাপুরুষোচিত, কারণ এটার কোনো মানেই হয় না। কেন তারা আসল কথাটা বলছে না যে তারা ব্যাপারটা দেখেইনি’—পার্সির উষ্মা। উয়েফাকে একহাত নেওয়ায় ফন পার্সিকে না আবার কোনো ঝামেলায় পড়তে হয়! ওয়েবসাইট। শীর্ষে টেন্ডুলকারপ্রথম তিন টেস্টে খুব বড় কিছু করতে পারেননি। সিরিজে তাঁর চেয়ে বেশি রান আছে ৮ জনের। আইবিএমের একটি গবেষণা জানাচ্ছে, তার পরও প্রথম তিন টেস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় শচীন টেন্ডুলকার। গবেষণা হয়েছে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন ব্লগে এক লাখ ২০ হাজার পোস্ট বিশ্লেষণে। বিস্ময়ের কিছু নেই। তাঁর রান করা খবর, না-করাও খবর। জনপ্রিয়তায় তাঁর ধারেকাছে কেউ নেই, তাঁকে কাছ থেকে দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে হাজারো মানুষ, এক পলক দেখতে পেলে সারা জীবন গল্প করার খোরাক হয়ে যায়। যতই ধোনি-কোহলিরা আসুন, টেন্ডুলকার এখনো ভারতের ‘ক্রিকেট-ঈশ্বর’। ওয়েবসাইট।