অন্যকলাম
ভোজনবিলাসীভারতে আসবেন আর ভারতীয় রান্না চেখে দেখবেন না, সেটাও কি হয়? তবে এমন মসলাদার খাবার তো বিদেশিদের পেটে সহজেই সয় না। এই দলে অন্তত নেই এউইন মরগান। এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন এই ইংলিশ ব্যাটসম্যান। ভারতীয় খাবারে এতটাই মজেছেন, এখন নাকি রান্নাও শুরু করে দিতে চাইছেন, ‘এখানকার খাবার অসাধারণ, ঝাল একটু বেশি অবশ্য। আমি আগে কখনো চেষ্টা করিনি, তবে এবার বাসায় ভারতীয় খাবার রান্নার একটা চেষ্টা করব।’ মরগানের বাসা থেকে সরষে ইলিশের ঘ্রাণ ভেসে আসার খুব বেশি দেরি নেই! ওয়েবসাইট।তবু আশাআশাই মানুষকে বাঁচিয়ে রাখে, বিরুদ্ধ পরিস্থিতিতে আশাই দেয় লড়াই করার সঞ্জীবনী শক্তি। ডেভিড বেকহামও তাই আশা ছাড়ছেন না। ইংল্যান্ড দলে ব্রাত্য হয়ে পড়েছেন বেশ আগেই, সেই ২০০৯ সালের অক্টোবরের পর থ্রি লায়নসের হয়ে আর নামেননি মাঠে। তার পরও এখনো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাননি। ক্ষীণ আশা, যদি কখনো ডাক পেয়ে যান! সিএনএনকে বলেছেন এমনটাই, ‘যদি কখনো দেশের হয়ে খেলার সুযোগ আসে, আমি কখনোই সেটা ফিরিয়ে দেব না। আমার বয়স এখন ৩৮ ছুঁই-ছুঁই, সম্ভাবনাও ক্ষীণ। কিন্তু তার পরও আপনি কিছু বলতে পারেন না।’ ওয়েবসাইট।