অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধার ক্যাম্পে...ক্রীড়া প্রতিবেদক: তিন দিনেও অচলাবস্থা কাটেনি। অনুশীলন মাঠে ফেরেননি মুক্তিযোদ্ধার ফুটবলাররা। চুক্তিবদ্ধ টাকার দাবিতে তাঁরা বিদ্রোহ শুরু করেছিলেন গত বুধবার। শুধু তা-ই নয়, ধানমন্ডিতে দলটির আবাসিক ক্যাম্পে স্থানীয় খেলোয়াড়দের রান্নার হাঁড়িও চড়ছে না। বিদেশিরা খাচ্ছেন ক্লাবে, স্থানীয়রা বাইরে। ক্লাবের এক শীর্ষ কর্মকর্তা নাকি খেলোয়াড়দের অনুশীলন বর্জনের ঘটনায় বলেছেন, অনুশীলন না করলে ক্লাবে খাওয়ার দরকার কী? এটা শুনে খেলেরায়াড়েরাও নিজেদের পথটা বেছে নিয়েছেন। মানে তারা বাইরের খাবার খেয়েই দিন কাটাচ্ছেন। বকেয়া টাকা পেলে তবেই অনুশীলনে ফিরবেন, এটাই তাঁদের দাবি। যদিও টাকাপ্রাপ্তির লক্ষণ তাঁরা দেখতে পাচ্ছেন না।ভালদেস ইংল্যান্ডে?অনেক দিন ধরেই বার্সেলোনার শেষপ্রহরী। কিন্তু ন্যু ক্যাম্পে এটাই শেষ মৌসুম ভিক্টর ভালদেসের। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করতে চাননি। তার মানে, আগে থেকেই ঠিক করে রেখেছিলেন বার্সেলোনা ছাড়বেন! কিন্তু যাবেন কোথায়? চাউর হয়েছিল সাবেক গুরু পেপ গার্দিওলার ডাকে বায়ার্ন মিউনিখে যাবেন। শোনা গিয়েছিল আর্সেনালে যেতে পারেন। সেদিন বললেন, প্রিমিয়ার লিগ তাঁর খুব ভালো লাগে, ‘আমি অবশ্যই প্রিমিয়ার লিগ পছন্দ করি। ইংল্যান্ডে ফুটবলারদের যেভাবে সম্মান করা হয়, সেটা আমার ভালো লাগে।’ হঠাৎ করে এই ইংলিশ লিগপ্রীতির অন্য অর্থ আপনি করতেই পারেন! ওয়েবসাইট।