অন্যকলাম
মেসি ‘স্বার্থপর’!আর্জেন্টিনার হয়ে ইদানীং তিনি বার্সেলোনার মতোই দুর্বার। বিশ্বকাপ জিততে হলে লিওনেল মেসিকে আপন মহিমায় উদ্ভাসিত হতেই হবে। কোচ আলেসান্দ্রো সাবেলার তো বড় ভরসাই তিনি। তবে সাবেলার মেয়ে কিন্তু মেসির ওপর ভরসা নেই। কোচের মেয়ে যা বলেছেন, তাতে মেসি-সাবেলা মন-কষাকষিও হয়ে যেতে পারে। আর্জেন্টনিরা জার্সি গায়ে মেসির আত্মনিবেদনের অভাব আছে, এই অভিযোগ তুলেছেন সাবেলা-তনয়া। ‘আমি অস্বীকার করব না সে অনেক রেকর্ডই ভেঙে দিয়েছে। সে বিশ্বসেরা খেলোয়াড়। কখনোই খারাপ খেলে না। কিন্তু আর্জেন্টিনার হয়ে সে যেন পুরোপুরি হূদয় দিয়ে খেলে না’—রেডিও দেল প্লাতাকে বলেছেন ভানেসা সাবেলা। ওয়েবসাইট।বালোতেল্লি আবারবেশ কিছুদিন আলোচনায় শুধু ক্লাব ও দেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। কিন্তু এত ভালো সইবে কেন, বিতর্ক যে রক্তে মিশে আছে মারিও বালোতেল্লির! আবার ঝামেলা পাকিয়েছেন এসি মিলানের ইতালিয়ান স্ট্রাইকার। ফিওরেন্টিনার বিপক্ষে গতকাল হয়ে যাওয়া ম্যাচটি খেলতে ট্রেনে ফ্লোরেন্স যায় মিলানের ফুটবলাররা। ট্রেনে ধূমপান নিষেধ, কিন্তু বালোতেল্লি কী নিষেধ মানেন! টয়লেটে গিয়ে আয়েশ করে টান দিলেন সিগারেটে। ধরাও খেলেন কন্ট্রোলারের হাতে। কন্ট্রোলার নালিশ দিলেন মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানিকে। বালোতেল্লির তুলনায় শিশুতোষ অপরাধ বলেই হয়তো মুচকি হেসে গ্যালিয়ানি পাশে বসা বায়ে নিয়াংকে বললেন, ‘বালোতেল্লির কান ধরে বের করে আনো!’ এএফপি।ভুভুজ্বালাভুভুজেলা বলতেই সবার চোখে ভাসবে তিন বছর আগের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের স্মৃতি। অদ্ভুতুড়ে বাঁশির গগনবিদারী শব্দে প্রকম্পিত হতো গ্যালারি। কিন্তু বিনোদন ছাড়াও ভুভুজেলার অন্য ব্যবহারটাও এবার হাতে-কলমে দেখিয়ে দিলেন এক দর্শক। দক্ষিণ আফ্রিকারই ফুটবল লিগের ম্যাচে কাইজার চিফসের এক মিডফিল্ডারকে বিতর্কিতভাবে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। মাঠে তা নিয়ে একপশলা বিতণ্ডার পর হঠাৎ করেই দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। ভুভুজেলা হাতে এক কাইজার সমর্থক তেড়ে আসছেন রেফারির দিকে। কাছাকাছি এসে সেটি ছুড়েও মারলেন। ভাগ্যিস, রেফারির গায়ে লাগেনি! মাঠে অবৈধভাবে ঢুকে পড়েছিলেন আরও এক সমর্থক। পরে গ্রেপ্তার হয়েছেন দুজনই। রয়টার্স।