অন্যকলাম
অতি উৎসাহে...ফেসবুক-ইউটিউবের যুগে সবকিছুই উন্মুক্ত। কিন্তু সেখানেও মাত্রাজ্ঞানের পরিচয় রাখাটা খুব জরুরি। নিউজিল্যান্ডের জেসি রাইডারের ওপর হামলার অভিযোগে দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই দুজন আদালতে থেকে বের হয়ে যাওয়ার সময় এক লোক তাঁদের মুঠোফোন দিয়ে ভিডিও করেন। অতি উৎসাহে সেটি ইউটিউব ও ফেসবুকেও দিয়ে দেন। কিন্তু আদালত থেকে এ ধরনের কাজ করা যাবে না বলে আগেই সতর্ক করা হয়েছিল। নিষেধটা অমান্য করায় ফেঁসে যেতে পারেন সেই লোক। দোষী প্রমাণিত হলে ছয় মাস জেলহাজতে থাকতে হবে। জরিমানাও গুনতে হবে পাক্কা ৫০ হাজার ডলার! ওয়েবসাইট। কারণ ‘নীরবতা’বিখ্যাতজনদের প্রয়াণের পর শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন প্রিমিয়ার লিগে বিরল কোনো ঘটনা নয়। অনেকের জন্যই এই শ্রদ্ধাটুকু দেখানো হয়েছে আগে। অথচ মার্গারেট থ্যাচার মারা গেলেন, আর তাঁর স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হলো না ফুটবল মাঠে! ‘লৌহমানবী’ নামে পরিচিত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেছেন সোমবার। সেই দিনই ছিল ম্যানচেস্টার-ডার্বি। অথচ নীরবতা পালন করা দূরে থাক, কালো ব্যাজ-ট্যাজও পরেননি কেউ। থ্যাচারের সঙ্গে ফুটবল-জগতের সম্পর্কটা ঠিক ‘মধুর’ ছিল না কখনোই। কারণ যা-ই হোক, ব্যাপারটা নিয়ে ইংল্যান্ডে এখন বইছে সমালোচনার ঝড়। ওয়েবসাইট।