অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভাবের তাড়নায়?বিপদ যখন আসে, সবদিক দিয়েই আসে। এটা নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছেন ল্যান্স আর্মস্ট্রং! ডোপের পাপে জীবনের সমস্ত অর্জন বিসর্জন দিতে হয়েছে। নিষিদ্ধ হয়েছেন আজীবন। অপাঙেক্তয় সাইক্লিস্টের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে স্পনসররা। এখন সম্ভবত আর্থিক সমস্যায়ও পড়েছেন। মুখে কিছু বলেননি, কিন্তু অবস্থাদৃষ্টে সে রকমই মনে হচ্ছে। নিজ শহর টেক্সাসের অস্টিনে ১.৭ একরের একটা জায়গা ছিল আর্মস্ট্রংয়ের। সেটা বেচে দিচ্ছেন একজন তেল ও গ্যাস ব্যবসায়ীর কাছে। অনুমান করতে পারেন, দাম কত? মাত্র ৩১ লাখ ডলারে। তবে স্থানীয় এক এজেন্ট দাবি করেছেন, জায়গাটার দাম হওয়া উচিত ১ কোটি ডলার! ওয়েবসাইট।