অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোমের রোনালদো
কোন ভঙ্গিমায় নিজেকে অমর দেখতে চান ক্রিস্টিয়ানো রোনালদো? মাঠের এমন কোনো মুভ, বিশেষ কোনো চাহনি কিংবা হাসি? প্রশ্নটা শুনে রোনালদো হাসলেন। এভাবে কখনো হয়তো ভাবেনইনি! কিন্তু রিয়াল মাদ্রিদের মোমের জাদুঘরের জন্য তাঁর মূর্তি বানাতে যে ভাস্কর এসেছিলেন তিনি নাছোড়বান্দা। অবশেষে বলতেই হলো, ফুটবল মাঠে সাধারণত তিনি পা দুটি সামান্য ফাঁক করে সোজা সামনে তাকানো অবস্থায় যেভাবে দাঁড়ান, এই ভঙ্গিটাই তাঁর পছন্দ। ভাস্করের কাজ সহজ হলো। মোমের রোনালদোকে অবশ্য এই প্রথম দেখছে না পৃথিবী। লন্ডনের মাদাম তুসো জাদুঘরে আগেই রাখা হয়েছে একটা। যদিও রোনালদো নিজে এখনো গিয়ে দেখেননি। ওয়েবসাইট।