অন্যকলাম
প্রতিপক্ষআজকের ‘ঘরের ছেলে’র কালই প্রতিপক্ষ হয়ে দেখা দেওয়া ফুটবলে প্রায় নিয়মিত ঘটনাগুলোর একটি। তবে মাইকেল ওয়াইসিঙ্গারের ব্যাপারটা একটু অন্য রকম। বায়ার্ন মিউনিখ ছিল তাঁর নিজের দল। ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত খেলে বায়ার্নকে দুবার লিগও জিতিয়েছেন। সেই ওয়াইসিঙ্গার বায়ার্নের মাঠে যাচ্ছেন প্রতিপক্ষ হয়ে। তবে খেলোয়াড় নয়, কোচের ভূমিকায়। বুন্দেসলিগায় আজ বায়ার্নের প্রতিপক্ষ নুরেমবার্গ। গত বছরের ডিসেম্বর থেকে নুরেমবার্গের কোচের দায়িত্ব পালন করছেন ওয়াইসিঙ্গার। সাবেক ক্লাবের বিপক্ষে কোচ হিসেবে প্রথম সাক্ষাতে জয়ের স্বপ্নও দেখছেন এই জার্মান, ‘বায়ার্ন এই মুহূর্তে ফেবারিট। কিন্তু আমরা জানি, আমরা কী করতে পারি।’ এএফপি।পাঠানের শিক্ষাখেলা ছাড়ার পর অনেকেই অনেক কিছু করেন। তবে ইরফান পাঠান অবসর নেওয়ার পর চোখ বন্ধ করে হিন্দি শিক্ষক হয়ে যেতে পারেন। দিল্লি ডেয়ারডেভিলসে বিদেশি সতীর্থদের যেমন নিষ্ঠার সঙ্গে হিন্দি শেখাচ্ছেন এই পেসার, তাতে এটা তাঁকে ভালোই মানাবে! সম্প্রতি এই আইপিএলের দলটির অফিশিয়াল ওয়েবসাইটে একটা ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে দেখা গেছে, পিটারসেন, ওয়ার্নার, রাসেলরা আধো আধো বুলিতে হিন্দি বলছেন, আর পাঠান তাঁদের শেখাচ্ছেন। পাঠানকে বেশ রসিকই বলতে হয়। ভারতীয় ললনাদের মন জয়ের জন্য প্রেমের বাণীই শেখাচ্ছেন সতীর্থদের! ওয়েবসাইট।