অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্য ফেরাতেখুবই উঁচুমানের কোচ, ইংল্যান্ডের দায়িত্বও তাঁর কাঁধে উঠতে পারত। দলের উন্নতির কথা ভেবেই কুইন্স পার্ক রেঞ্জার্স (কিউপিআর) এনেছিল হ্যারি রেডন্যাপকে। হা হতোস্মি, প্রিমিয়ার লিগে সেই কিউপিআর অবনমন অঞ্চলে ধুঁকছে! মাঠের খেলায় হচ্ছে না, দলের ভাগ্য ফেরাতে বিকল্প ভাবছেন অভিজ্ঞ কোচ। গত সপ্তাহে উইগানের সঙ্গে ড্র করার পর ঘোষণা দিয়েছেন, ক্লাবের এখনকার স্যুট-টাই আর পরবেন না। এর আগে যখন বার্নমাউথের কোচ ছিলেন, এক শার্ট-স্যুট-টাই পরে টানা ২৬ ম্যাচে অপরাজিত রেখেছিলেন দলকে। এমন উদাহরণ থাকলে সংস্কার বাতিকগ্রস্ত মন ও রকম কিছুতে ঝুঁকতেই পারে, তা তিনি যত বড় মানুষই হন। ওয়েবসাইট।শ্বশুরবাড়ির টানেনিজের সময়ের অন্যতম বিশ্বসেরা। বর্তমানে রিয়াল মাদ্রিদের ফুটবল পরিচালক। এবার হলেন ফুটবলে লগ্নিকারী। ফ্রান্সের চতুর্থ বিভাগের দল রদেজ অ্যাভেরনে অর্থ বিনিয়োগ করছেন সাবেক ফুটবল তারকা জিদান। না, পুরোপুরিই ব্যবসায়িক উদ্দেশ্যে এই বিনিয়োগ নয়। অর্থ সংকটে ডুবতে থাকা ক্লাবটিকে আসলে সাহায্য করতে চেয়েছেন জিদান। ছুটি কাটাতে বউকে নিয়ে সম্প্রতি গিয়েছিলেন ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে— শ্বশুরবাড়িতে। ‘জামাই’ এখানে আছেন জানতে পেরেই চরম অর্থ সংকটে পড়া স্থানীয় ক্লাবটির কর্মকর্তারা দেখা করে সাহায্য চান জিদানের। সঙ্গে সঙ্গেই রাজি জিদান, বিনিয়োগকারী সদস্য হিসেবে ঢুকে গেলেন ক্লাবটির বোর্ডে। রদেজ অ্যাভেরনের ভাগ্য এবার না ফিরে পারেই না! ওয়েবসাইট।